• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন

জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায়

Reporter Name / ১৯০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

 

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র মাহে রমজান মাসে গ্যাস সহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রনে মাঠে রয়েছে প্রশাসন। প্রশাসনের উদ্যোগে প্রায়ই চলছে ভ্রাম্যমাণ আদালতের ভেজাল বিরোধী অভিযান। এরই অংশ হিসেবে ১৯ মার্চ বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের নেতৃত্বে জগন্নাথপুর বাজারে ফুটপাতের অবৈধ দোকান অপসারণের লক্ষ্যে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে ব্যস্ততম পৌর পয়েন্টে থেকে চিলাউড়া পয়েন্ট পর্যন্ত রাস্তার দুই পাশের যানজট সৃস্টিকারী অস্থায়ী অবৈধ ফলের দোকান, সবজির দোকান ও হকারদের উচ্ছেদ করা হয়।
এ সময় আইন অমান্য করে ফুটপাত দখল করে রাখায় ৯ টি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর আওতায় বিভিন্ন মাত্রায় মোট ৩৩,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়েছে। অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন জগন্নাথপুর পৌরসভা ও জগন্নাথপুর থানার পুলিশ সদস্যরা।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিন জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ধরনের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd