• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ২২ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ৮৭ শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শিবগঞ্জে এসআরবি-৫ এর অভিযানে ৩৪৫ পিস ইয়াবা,সহ গ্রেপ্তার ১ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কক্সবাজারে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

জগন্নাথপুরে বর্ণিল আয়োজনে নবনির্মিত থানা ভবন উদ্বোধন

Reporter Name / ৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

 

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে বর্ণিল আয়োজনে নবনির্মিত থানা ভবনের উদ্বোধন হয়েছে। নতুন এ থানা ভবন উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে থানা ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৩ আসনের এমপি কয়ছর আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার চন্দ।

সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান।

বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, যুক্তরাজ্যের সাবেক টাওয়ার হ্যামলেটস মেয়র গোলাম মর্তুজা, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি মিয়া, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ প্রমুখ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মুরসালিন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জামাল উদ্দিন, বিএনপি নেতা আবদুস সোবহান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুর রহমান, সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম লাল, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও থানা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আজমল হোসাইন জামী ও গীতাপাঠ করেন গৌতম দত্ত।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কয়ছর আহমেদ বলেন, মাদক ও অনলাইন জুয়া বন্ধ করতে হবে। এতে পুলিশের পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, কোনো অপরাধীর রাজনৈতিক পরিচয় থাকবে না। যে অপরাধী তার পরিচয় সে অপরাধী।

বিশেষ অতিথির বক্তব্যে ডিআইজি জাহাঙ্গীর হোসেন বলেন, মাদক নির্মূলে সবার সহযোগিতা চাই। তিনি ৯৯৯ এর গুরুত্বও তুলে ধরেন। অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার চন্দ বলেন, মানুষের ন্যায় বিচার পেতে পুলিশেরও ভূমিকা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd