• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডাক অধিদপ্তরের আওতাধীন সকল কার্যালয় ও পোস্ট অফিসকে ধূমপান ও তামাকমুক্ত ঘোষণা যশোর থেকে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নেওয়া হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ রাণীশংকৈল স্বেচ্ছাসেবক দলের সম্মেলনের পরও কমিটি ঘোষণা হয়নি, আলোচনায় পলাশ-মনোয়ার-শাওনসহ কয়েকজন লোহাগাড়া সমিতি চট্টগ্রামের ত্রাণ বিতরণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতাঃ  বিচ্ছেদ সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

Reporter Name / ১৫৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

 

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ১৭ মার্চ মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহসীন উদ্দিনের নেতৃত্বে জগন্নাথপুর পৌরসভায় বাজার মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে জগন্নাথপুর সদর বাজারে কয়েকটি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় বিভিন্ন মাত্রায় মোট ৯০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে তা আদায় করা হয়েছে। এতে কয়েকটি মিষ্টির দোকান, কাঁচাবাজার, কাপড়ের দোকান ও মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় ও বিক্রয় রশিদ সংরক্ষণ ও অন্যান্য নিয়ম পরিপালনের জন্য সকলকে সতর্ক করা হয়। এছাড়াও যানজট নিরসনে রাস্তার পাশে ফুটপাতের অস্থায়ী দোকানসমূহকে অপসারনের জন্য সতর্ক করা হয়েছে। অভিযানে সহায়তা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ এবং জগন্নাথপুর থানা পুলিশের একটি টিম। এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহসীন উদ্দিন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd