• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা

জগন্নাথপুরে যাত্রী তোলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ: আটক একাধিক যান, লুটপাটের অভিযোগ

Reporter Name / ৯৯ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

 

মোহাম্মদ সুজন মিয়া, স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ও আলীগঞ্জ এলাকায় যাত্রী তোলাকে কেন্দ্র করে টমটম ও মিসুক চালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে আলীগঞ্জ এলাকায় অবস্থিত অবৈধ মিসুক স্ট্যান্ডে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

 

জানা যায়, আলীগঞ্জ থেকে যাত্রী নিয়ে আসা একটি মিসুক গাড়ির চালক রবিউল ইসলাম রানীগঞ্জ দক্ষিণ পাড় থেকে জোরপূর্বক যাত্রী নামিয়ে নিজের গাড়িতে তোলার চেষ্টা করেন। এ সময় রানীগঞ্জ দক্ষিণ পাড় টমটম স্ট্যান্ডের চালক সায়েক মিয়া (পিতা: আব্দুল আহাদ, গ্রাম: নোয়াগাঁও) বাধা দিলে রবিউল তার ওপর চড়াও হন এবং হুমকি দিয়ে চলে যান।

পরবর্তীতে সায়েক মিয়া যাত্রী নিয়ে আলীগঞ্জ এলাকায় পৌঁছালে রবিউল ও আলীগঞ্জ স্ট্যান্ডের ম্যানেজারসহ একদল লোক সংঘবদ্ধ হয়ে সায়েকের ওপর অতর্কিত হামলা চালায়।

 

ঘটনার খবর পেয়ে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে রানীগঞ্জ দক্ষিণ পাড় টমটম স্ট্যান্ডের ম্যানেজার ও সেক্রেটারি আলীগঞ্জ বাজারে যান। তবে সেখানে পৌঁছালে আলীগঞ্জ মিসুক স্ট্যান্ডের চালক ও শ্রমিকরা তাদের ওপরও হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আলীগঞ্জ স্ট্যান্ডের চালকরা অত্যন্ত উগ্র মেজাজে আক্রমণ করে, যার ফলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়।

রানীগঞ্জ দক্ষিণ পাড় টমটম স্ট্যান্ডের ম্যানেজারের দাবি, সংঘর্ষ চলাকালীন আলীগঞ্জ স্ট্যান্ডের লোকজন তার কাছ থেকে নগদ ৮ হাজার টাকা, সেক্রেটারির মোবাইল ফোন এবং চালক সায়েকের নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আটকে রাখে।

 

এ ঘটনার পর থেকে আলীগঞ্জ অবৈধ মিসুক স্ট্যান্ড ও রানীগঞ্জ দক্ষিণ পাড় টমটম স্ট্যান্ডের উভয় পক্ষই একে অপরের বেশ কয়েকটি গাড়ি আটকে রেখেছে। অভিযুক্ত মিসুক চালক রবিউল (পিতা: খালু মিয়া, গ্রাম: পর্জাতপুর) এলাকাভেদে মাদকাসক্ত হিসেবে পরিচিত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, আলীগঞ্জ বাজারের অবৈধ মিসুক স্ট্যান্ডের চালকদের দুর্ব্যবহার ও উগ্র আচরণের কারণে সাধারণ যাত্রী ও স্থানীয় ছোট যানবাহনের চালকদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ বিরাজ করছে। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং উভয় স্ট্যান্ডের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সাধারণ জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd