মোঃ রাসেল আহমদ, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা রজক্তদান সংস্থার কার্যকরি কমিটির ২০২৬ এর অভিষেক ও মাহে রামাদ্বান এর সময়সুচী ক্যালেন্ডার বিতরণী অনুষ্ঠান বুধবার ১৮ ফেব্রুয়ারী বিকাল ৩ ঘটিকায় পৌর শহরের জহির,স ইন্সটিটিউট হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এর পরিচালনায় অত্র সংস্থার সভাপতি জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও সংস্থার প্রতিষ্টাতা শাহজাহান সিদ্দীকী এর সহ সভাপতিত্বে
অতিথি হিসেবে বক্তব্য রাখেন
মাওলানা ইমরান আহমদ প্রৌপাইটর রুপনগর শাড়ী এন্ড কসমেটিকস, কামাল হোসেন সাবেক কাউন্সিলর ৪নং ওয়ার্ড জগন্নাথপুর পৌরসভা,জামাল উদ্দিন বেলাল উপদেষ্টা জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থা,
ফয়জুল হক উপদেষ্টা জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থা, সাদেক আহমদ উপদেষ্টা জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থা, ইরাক প্রবাসী আবুল হোসেন ভুঁইয়া, আর,এইচ আফজল আহমদ সহ সভাপতি অত্র সংস্থা ও নতুন কমিটির দায়িত্বশীল বৃন্দ উপস্তিত ছিলেন।আয়োজনে জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থা।