• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান- এমপি কয়ছর আহমদ

Reporter Name / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

 

শাহ্ ফুজায়েল আহমদ, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জেলার মধ্যে একটি মডেল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কৃপেশ রঞ্জন রায়ের সভাপতিত্বে এবং চিকিৎসক ডা. বদরুদ্দোজা উজ্জল এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি কয়ছর আহমদ বলেন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আদর্শ ও মানসম্মত স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত করতে হলে চিকিৎসকদের অফিস টাইম সকাল ৯:৩০ মিনিটের ভিতরে উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং রোগীদের আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করতে হবে। পাশাপাশি হাসপাতাল ক্যাম্পাসকে সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন কনসালটেন্ট ডা. প্রশান্ত সরকার, ডা. জয়ন্ত কুমার, ডা. তানজিম হোসেন, মেডিকেল অফিসার ডা. মারুফা জান্নাত, ডা. নাঈম নুর রোদেলা, ডা. নাজমুল খান এবং উপসহকারী মেডিকেল অফিসার ডা. মির্জা রুবেল সহ অন্যান্যরা । এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ, সিনিয়র স্টাফ নার্স এবং আউটসোর্সিং কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও সভায় অংশ নেন।
সভাপতির সমাপনী বক্তব্যে ডা. কৃপেশ রঞ্জন রায় বলেন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জেলার মধ্যে শীর্ষস্থানে নিয়ে যেতে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন। এ লক্ষ্যে মাননীয় সংসদ সদস্যের পরামর্শক্রমে অবকাঠামোগত উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আশাবাদী চিকিৎসা সেবায় মানবিকতার কল্যাণে সম্মিলিত প্রচেষ্টায় এই স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব হবে।
উল্লেখ্য, এর আগে গত ২২ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় তিনি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ হাতে স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল পরিষ্কার করতে অংশ নেন। দীর্ঘদিনের অপরিচ্ছন্ন পরিবেশের বিষয়টি নজরে আসার পর তিনি এ উদ্যোগ গ্রহণ করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ রঞ্জন রায় বলেন,জনবল সংকট ও জনসচেতনতার অভাবে মাঝে মাঝে হাসপাতাল এলাকা অপরিচ্ছন্ন হয়ে পড়ে। তবে হাসপাতালের অভ্যন্তর পরিষ্কার রাখতে কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমপির এই উদ্যোগকে তিনি প্রশংসনীয় উল্লেখ করে বলেন,এ ধরনের কার্যক্রম জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd