• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা

জমিয়ত মহাসচিবের উদ্যোগে ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৪ টি পরিবারেকে সহায়তা

Reporter Name / ১৩৪ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর ব্যক্তিগত উদ্যোগে নীলফামারীর ডোমার উপজেলার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বুধবার (০৮ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শাহারউদ্দীন পাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের রান্নার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় জমিয়তের স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জমিয়ত মহাসচিব মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ‘অনাকাঙ্ক্ষিত অগ্নিকান্ডে ১৪টি পরিবারের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে এমন ঘটনায় আমি ব্যাথিত। আজকে সরেজমিনে এসে সকলের মানবেতর জীবন যাপনের অবস্থা দেখে মর্মাহত হয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে রান্না সামগ্রি হাড়ি, পাতিল, প্লেট, গ্লাস, বালতি সহ নগদ অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছি। পরবর্তীতে আল্লাহ আরও সুযোগ দিলে তাদের পাশে দাড়াবো। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যারাই বিভিন্নভাবে সহযোগীতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।’

উল্লেখ্য, গত ৩ এপ্রিল শুক্রবার বিকেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১৪ টি পরিবারের প্রায় ৫৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd