• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জয়পুরহাটে প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, থানায় এজাহার সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ বুড়িমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারকে সংসদ সদস্যের গরু অনুদান সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে ২ লাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ সড়ক বেহাল, গুরুত্ব হারানোর শঙ্কায় সিংড়ার ঐতিহ্যবাহী বিলদহর হাট দুর্গাপূজার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ৫৯ বিজিবি বটিয়াঘাটায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ তিন মাদক পাচারকারীর বিরুদ্ধে মামলা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও এসআরবি-৫-এর প্রেস ব্রিফিং সিংগাইরে পেঁপের কেজি ৩ টাকা, বাম্পার ফলনেও কৃষকের মাথায় হাত

জয়পুরহাটে প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, থানায় এজাহার

Reporter Name / ৩২ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

মো. আমজাদ হোসেন, জয়পুরহাট:
জয়পুরহাটের কালাইয়ে এক প্রবাসীর স্ত্রীর মোবাইল ফোনের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় এজাহার দিয়েছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবরের আগে একদিন দুপুরে ভুক্তভোগী নারী শ্বশুর-শাশুড়িকে নিয়ে দাড়িদহ বাজারে যাওয়ার জন্য অটোচালক নাদিম হোসেনের বাড়িতে যান। এ সময় রাজু নামে এক যুবক মোবাইল মেরামতের কথা বলে তাদের অটোতে করে বাজারে নিয়ে যায়। বাজারে ব্যুরো বাংলাদেশ থেকে টাকা উত্তোলনের পর ফেরার পথে মেসার্স মামুন টেলিকমের সামনে ওই নারী তার ইনফিনিক্স নোট ৩০ ফোনের ব্যাক কভার কেনার কথা বললে রাজু নিজেই কিনে আনার কথা বলে ফোনটি তার হাতে নেন।

অভিযোগে বলা হয়, দীর্ঘ সময় পর ওই নারী দোকানে গিয়ে দেখেন রাজু তার ফোনে ইন্টারনেট সংযোগ দিয়ে কিছু করছেন। পরে তার ইমো অ্যাকাউন্টে অস্বাভাবিক নোটিফিকেশন আসতে থাকে এবং অন্য একটি ডিভাইস (টেকনো কেএল৪) থেকে লগইনের তথ্য পাওয়া যায়।

ভুক্তভোগীর দাবি, অনুমতি ছাড়া তার ইমো অ্যাকাউন্টে প্রবেশ করে ব্যক্তিগত কথোপকথন ও ব্যাংকিং তথ্য অন্য ডিভাইসে নেওয়া হয়েছে এবং ব্ল্যাকমেইলের চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত রাজু মুঠোফোনে বলেন, “আমি তাকে কখনো ব্ল্যাকমেইল করিনি। তার ইমো অ্যাকাউন্ট বা কোনো কিছুই আমি হাতিয়ে নিইনি। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন।”

কালাই থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজুল আলম জানান, এ ঘটনায় এজাহার পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd