• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় যৌতুকের জমি নিয়ে বিরোধে পিটিয়ে বিয়াইনকে হত্যা, আটক ৪ গাজীপুরে অভিযানে পুলিশের গুলিভর্তি পিস্তল নিখোঁজ, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা মাদক ছেড়ে মাঠে ফেরাতে পূর্বধলায় ২৪ স্কুলে খেলার সামগ্রী দিলেন এমপি মানসুরা আক্তার চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত জায়গায় ফুলের বাগান ও শাক-সবজি চাষ, ডেঙ্গু প্রতিরোধে ডিএনসির ব্যতিক্রমী উদ্যোগ শিশুসন্তানকে নিয়ে গৃহবধূ নিখোঁজ, চার দিনেও মেলেনি সন্ধান ফুলপুরে সরকারি দপ্তর পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় জেলা পরিষদের মশারি বিতরণ শেরপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রাসঙ্গিক কিছু কথা

জাতীয় দৈনিক ‘উন্নয়নে বাংলাদেশ’ পত্রিকার প্রধান সম্পাদকের মাতৃবিয়োগ

Reporter Name / ৭৭ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

বিশ্বনাথ প্রতিনিধি:
জাতীয় দৈনিক উন্নয়নে বাংলাদেশ পত্রিকার প্রধান সম্পাদক আতাউর রহমানের মমতাময়ী মা, সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কান্দিগ্রাম গ্রামের মৃত আব্দুল আলীর সহধর্মিণী মরিয়ম বিবি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রবিবার (২৬ জুলাই) দুপুরে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলে। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭০। তিনি ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, রবিবার রাত ১০টায় স্থানীয় বিশ্বনাথ উপজেলার কান্দিগ্রাম জামে মসজিদে মরহুমা মরিয়ম বিবির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন তাঁর নাতি হাফেজ মুক্তাদির হোসেন আরিফ। নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় মরহুমার স্মৃতিচারণ করে বক্তব্যে রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, তালুকদার গিয়াস উদ্দিন, তেলিকোনা আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা এটিএম নুর উদ্দিন, জাতীয় দৈনিক উন্নয়নে বাংলাদেশ পত্রিকার প্রধান সম্পাদক আতাউর রহমান ও মরহুমার বড় ছেলে লুৎফুর রহমান ছোট ছেলে মির্জা মো. গিয়াস। মরহুমার জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd