• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
থানচিতে মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত পাঁচবিবিতে শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হোসেনপুরে নবাগত এসিল্যান্ড নিলুফা আক্তার রুপাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন ইউএনও রেকসোনা খাতুন নরসিংদীর শিবপুরে মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উদযাপন বটিয়াঘাটায় সুরখালী গাঁওঘরা বাজারে পুলিশের বিশেষ পথসভা ও আইনশৃঙ্খলার ওপর মতবিনিময় ডোমারে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের স্কুলশিক্ষার্থী ওমর ফারুকের সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত খুলনায় ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

থানচিতে মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

থানচি (বান্দরবান) প্রতিনিধি:
নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশে বান্দরবানের থানচি উপজেলায় বলীপাড়া ইউনিয়নের হাইলমারা পাড়া ধম্মজয়া বৌদ্ধ বিহারের ২৪তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও দুই দিনব্যাপী স্বধর্ম সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ও রবিবার (১৪ ও ১৫ নভেম্বর) হাইলমারা পাড়া ধম্মজয়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের উদ্যোগে এ ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়।

দুই দিনব্যাপী অনুষ্ঠানে বুদ্ধমূর্তি উৎসর্গ, বুদ্ধবন্দনা, বিশ্বশান্তি কামনায় প্রার্থনা, পূজনীয় ভিক্ষুসংঘকে পিণ্ডদান, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, মঙ্গলাচরণ, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, সংঘদান, প্রাতরাশ ও কল্পতরুসহ নানা ধরনের দান-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি হেডম্যানপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপজেলা ভিক্ষুসংঘ পরিষদের সভাপতি উঃ উইসারাদা মহাথেরো। এ সময় উপস্থিত ধর্মীয় গুরুদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ দলবদ্ধভাবে অংশগ্রহণ করেন। জগতের সব প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা করা হয়। পাশাপাশি পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণের মধ্য দিয়ে ধর্মীয় কার্যক্রম সম্পন্ন হয়।

দানোৎসবে বিভিন্ন বৌদ্ধ বিহারের পূজনীয় ভিক্ষুসংঘ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি এবং কয়েক শ দায়ক-দায়িকা অংশ নেন। সন্ধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বালন ও ফানুস উত্তোলনের মধ্য দিয়ে ২৪তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd