• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আবুল কালাম আজাদ ফের গ্রেফতার ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বারহাট্টায় দিনব্যাপী বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন নেত্রকোণার জেলা প্রশাসক শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স শেরপুরে গণশুনানিতে ১৩ জন পেলেন হুইলচেয়ার, বিতরণ করা হলো ট্রাইসাইকেলও ভীমপুরে মটর শ্রমিক নেতাদের সংবর্ধনা পূর্বধলায় জুয়ার আসর থেকে ৭ জন আটক, মামলা দায়ের পূর্বধলায় দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক, নিরাপত্তাব্যবস্থায় সন্তোষ প্রকাশ বিশ্বনাথে জাতীয় শিশুকন্যা দিবস পালন পাটগ্রামে দূর্গাপূজায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ মহড়া

বারহাট্টায় দিনব্যাপী বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন নেত্রকোণার জেলা প্রশাসক

Reporter Name / ১৩ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আকরাম হোসেন রতন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর ও কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
তিনি বারহাট্টা উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। এ সময় তিনি বারহাট্টা মডেল থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় শেষে জেলা প্রশাসক নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন, চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং শিক্ষার্থীদের মধ্যে ফুটবল বিতরণ করেন।
পরে তিনি পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে গ্রাম সমিতি পর্যায়ের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। দিনব্যাপী পরিদর্শন কর্মসূচির শেষ পর্যায়ে তিনি একটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd