হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (১২ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. কামরুজ্জামান খান এবং প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।
এ ছাড়া অনুষ্ঠানে শেরপুর জেলার সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপির প্রেস কনফারেন্সের সঙ্গে যুক্ত হন উপস্থিত ব্যক্তিরা।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ, সংগৃহীত তথ্যের যথার্থতা নিশ্চিতকরণ এবং কর্মসূচির উদ্দেশ্য ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিটি সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য নির্ভুল তথ্য সংগ্রহ এবং তথ্যের যথার্থতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।