• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]

ডিমলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

Reporter Name / ১৪২ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলায় পুকুরে ডুবে তাওসিফ নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার ১নং পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাওসিফ ওই গ্রামের বাসিন্দা আবু তৈয়বের দ্বিতীয় সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শিশুটির মা নুসরাত পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। কাজ শেষে ছেলেকে বাড়িতে দেখতে না পেয়ে তিনি আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনে থাকা পুকুরে শিশুটিকে পানিতে ভাসতে দেখে চিৎকার করলে পরিবারের লোকজন ছুটে আসে। পরে দ্রুত শিশুটিকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। বাদ মাগরিব তাওসিফের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে শিশুদের প্রতি অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd