• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
  • [gtranslate]

ডিমলায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ উদ্বোধন

Reporter Name / ২৪৮ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন,
ডিমলা (নিলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলার খোগার হাট মিনি স্টেডিয়ামে (৭ সেপ্টেম্বর রবিবার) শুরু হলো “মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫”। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রংপুর কারমাইকেল কলেজ দল ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা দল।

উদ্বোধন করেন ডিমলা থানা অফিসার ইন চার্জ মোঃ ফজলে এলাহী ও খড়িবাড়ি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম লিথন ও আরও সমাজের গন্যমান্য ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

নবীন-প্রবীণ সমর্থকদের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ এ খেলায় দুই দলই প্রথম থেকে শেষ পর্যন্ত আক্রমণ–পাল্টা আক্রমণে খেললেও নির্ধারিত সময়ে কোনো গোলের দেখা মেলেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

নাটকীয় সেই টাইব্রেকারে কারমাইকেল কলেজ ৩-২ গোলে জয় ছিনিয়ে নেয়। খেলায় দুই দলের গোলরক্ষক অসাধারণ দক্ষতা প্রদর্শন করলেও শেষ পর্যন্ত ভাগ্যের হাসি ফুটে কারমাইকেল কলেজের মুখে।

উদ্বোধনী দিনে মাঠে উপস্থিত দর্শক ও খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ টুর্নামেন্টকে উৎসবমুখর করে তোলে। আয়োজকরা জানান, এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা।

মন্তব্য,
এসময় সাধারণ জনগণ বলে এ ভাবে খেলার আয়োজন করলে যুব সমাজ তাদের মাদক ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপে যুক্ত না হয়ে, খেলার মাধ্যমে তাদের জীবন আনন্দ ময় সময় পার করবে, তাই প্রতিনিয়ত বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক খেলা আয়োজন করা প্রয়োজন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd