• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]

ডিমলায় মুড়ি মিলে অভিযান: ৩৫ হাজার টাকা জরিমানা, ২০০ কেজি হাইড্রোজ ধ্বংস

Reporter Name / ১৫৭ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলা ১৬ জানুয়ারী সোমবার সকালে এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি মুড়ি মিলকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে খাদ্য প্রস্তুতে ব্যবহৃত ২০০ কেজি অস্বাস্থ্যকর উপকরণ (হাইড্রোজ) জব্দ করে ধ্বংস করা হয়েছে।
জানা গেছে, ডিমলা গার্লস স্কুল সংলগ্ন আদিল মুড়ি মিলে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর একটি টিম। অভিযানের সময় মিলটিতে সংরক্ষিত প্রায় ২০০ কেজি হাইড্রোজ পাওয়া যায়, যা খাদ্য প্রস্তুত প্রক্রিয়ায় ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ উঠে। পরে তাৎক্ষণিকভাবে ওই উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে আরও বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় মিলের মালিক লিজুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণে কোনো ধরনের অনিয়ম বা ভেজাল বরদাশত করা হবে না বলেও তারা হুঁশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd