• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সভাপতি নির্বাচিত হওয়ায় ধনঞ্জয় রায়কে শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির সিংগাইরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী দুলু নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু আজকের জনকথা’য় সংবাদ প্রকাশের পর প্রক্সি দেওয়া শিক্ষক জুয়েল রানা সাময়িক বরখাস্ত সিংগাইরে অসহায় দু:স্থ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত গল্প: অট্টহাসির শবযাত্রা রংপুর মেট্রোপলিটন পুলিশের তিন মাসের কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং আমেরিকান প্রবাসী আনছারুল ইসলামের ফেইসবুক পোষ্ট নিয়ে বিব্রত উত্তরবঙ্গবাসী

ঢাকা থেকে আগত এক্সিকিউটিভ প্রডিউসার খালিদ এইচ. রাকিব (প্যাশন) সম্প্রতি খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেন

Reporter Name / ৯৯ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

 

খুলনা প্রতিনিধি:

এ সময় একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস কচিকাঁচা শিশু শিল্পীদের নিয়ে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান।
খুলনা নগরীর ইকবাল নগর স্কুলের পূর্ব পাশে, ৩৬ আয়েশা কটেজে অবস্থিত খুলনা আর্ট একাডেমি দীর্ঘদিন ধরে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের পরিচালনায় বিভিন্ন শৈল্পিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এখানে শিশু-কিশোরদের জন্য ছবি আঁকা, আবৃত্তি, সঙ্গীত, হাতের লেখা এবং বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভর্তি কোচিংসহ নানা ধরনের সৃজনশীল প্রশিক্ষণ দেওয়া হয়। এই কার্যক্রমের মাধ্যমে দেশ-বিদেশের নানা স্তরের মানুষের সঙ্গে একটি সুসম্পর্কও গড়ে উঠেছে।
গত ৭ই মার্চ, শনিবার বিকাল ৪টায়, একটি অডিশনের কাজের উদ্দেশ্যে ঢাকা থেকে খুলনায় আসেন এক্সিকিউটিভ প্রডিউসার খালিদ এইচ. রাকিব (প্যাশন)। এ সময় তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন মিউজিশিয়ান ও সহকারী পরিচালক অমিত হাসান (প্যাশন),চলচ্চিত্র নির্মাতা, প্রডিউসার ও অভিনেতা জিৎ মন্ডল (প্যাশন),চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা ও প্রডিউসার দীপ মন্ডল (প্যাশন),
অভিনেতা শুভ্র মন্ডল,সুরকার ও সঙ্গীতশিল্পী দ্বৈপায়ন বিশ্বাস,এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জার্নালিস্ট বিভাগের ছাত্র মোঃ ফাহিম প্রমুখ।খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস এবং প্রতিষ্ঠানের কচিকাঁচা শিশু শিল্পীরা সবাই মিলে অতিথিদের আন্তরিকভাবে ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে উপস্থিত শিশু শিল্পীদের শিল্পচর্চার প্রতিভা যাচাইয়ের জন্য ঢাকা থেকে আগত অতিথিরা একটি অডিশনের আয়োজন করেন।
অনুষ্ঠানের শেষে চিত্রশিল্পী মিলন বিশ্বাস খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে সম্মানিত অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান এবং শিশু শিল্পীদের জন্য সকলের কাছে আশীর্বাদ কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতে আবারও খুলনা আর্ট একাডেমিতে আসার জন্য অতিথিদের আন্তরিক আমন্ত্রণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd