• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
  • [gtranslate]

ধরমপাশায় মেধা ২ বিলে বিষ প্রয়োগ করে মাছ মারার অভিযোগ

Reporter Name / ১৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

 

মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নে মেধা ২ বিলে গত ৯ মার্চ রাতে বিলে বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে, বিলের মালিক জাহিদুল বলেন, গত দুই দিন আগে রাতের বেলা আমাদের পাহারাদার সেহরি খাওয়ার জন্য বাড়িতে যায়, আর সেই সুযোগে আমাদের বিলে বিষের বোতল ফেলে দেয়। সকালে দেখতে পাই প্রচুর মাছ মরে ভাসছে, কয়েকটি বোতল পাওয়া গেছে, উনার কাছে জানতে চাইলে উনি বলেন রাতে কে বা কারা এই কাজ করেছেন তা আমরা দেখি নাই। বিলের মালিকের ধারণা বিষ প্রয়োগে প্রায় ৫/৭ লাখ টাকার মাছ ধ্বংস হয়েছে। বিলের মালিকদের প্রশাসনের কাছে জোর দাবি এই জঘন্য অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে খুজে বের করে আইনের আওতায় আনা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd