• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কটিয়াদীতে সাজাপ্রাপ্ত ও ১৮ মামলার আসামি সাজন ঘোষ গ্রেপ্তার ​গাজীপুরে মিনি ট্রাক ও অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার আরপিএমপি হারাগাছ থানার অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ডিমলায় মায়ের উপর অভিমানে বিষপানে স্কুলছাত্রের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ১ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে (এসআরবি)’র অভিযানে বিদেশি মদসহ গ্রেপ্তার-১ পূর্বধলায় মাদকের বিরুদ্ধে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ খুলনায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

সিংগাইরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name / ৪৪ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

 

মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

মানিকগঞ্জের সিংগাইরে সবুজ মোল্লা (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোসলেমাবাদ গ্রামের একটি কড়ইগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত সবুজ ওই গ্রামের শিকিম মোল্লার ছেলে। তিনি এক সন্তানের জনক।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে মোসলেমাবাদ স্ট্যান্ডে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে কৃষিকাজের জন্য মাঠে যাওয়ার পথে স্থানীয় লোকজন আজিজের বাড়ির পাশে একটি কড়ইগাছে তার মরদেহ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সবুজের বাবা শিকিম মোল্লা জানান, এক ব্যক্তির সঙ্গে তার ছেলের আর্থিক লেনদেন ছিল। নাম উল্লেখ না করে তিনি বলেন, সবুজ মাঝেমধ্যে বলতেন, ‘ওরা আমাকে মেরে ফেলবে।’ তবে কাদের উদ্দেশে ছেলে এমন কথা বলতেন, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

এদিকে স্থানীয় কয়েকজনের দাবি, সবুজ মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তবে এ দাবির সত্যতা কিংবা তার মৃত্যুর সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সবুজ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd