• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সুনামগঞ্জের ৪৪৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা, প্রতিমা বিসর্জনের মাধ্যমে ছয় দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঠাকুরগাঁওয়ে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন, নিরাপত্তা তদারকিতে পুলিশ সুপার বেলাল হোসেন পূর্বধলায় আরতি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পূর্বধলায় ৬৬টি পূজামণ্ডপে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বিজয়া দশমী সম্পন্ন রংপুরে দশমীর আনুষ্ঠানিকতা শেষে বিসর্জন দেওয়া হল দেবী দুর্গাকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বিশ্বনাথে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন বিশ্বনাথে সংঘর্ষের ঘটনায় আহত একজনের মৃত্যু, আটক ৩ মসজিদের মাইকে মারামারির ঘটনা ঘোষণা দেয়া যাবে না-এমপি তাহসিনা রুশদীর জয়পুরহাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি যশোর বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

জয়পুরহাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

 

মো. আমজাদ হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

‘মা তুমি আবার এসো’ এই আকুতি জানিয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে জয়পুরহাট জেলায় শেষ হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

বুধবার শেষ দিনে মণ্ডপে মণ্ডপে দশমীর বিহিত পূজার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের। এদিন দুপুরের পর থেকে শুরু হয় দেবীর বিসর্জন ও শান্তিজল গ্রহণের পালা।

বোধনের মধ্য দিয়ে ‘অরুণ আলোর অঞ্জলি নিয়ে আনন্দময়ী মা উমাদেবীর আগমন ঘটে মর্ত্যে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী টানা পাঁচ দিন মৃন্ময়ীরূপে মণ্ডপে মণ্ডপে থেকে তিনি ফিরে গেছেন কৈলাসে স্বামী শিবের সান্নিধ্যে। এবার গজে আসা দেবী ফিরেছেন নৌকায়। মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল, ঢাক আর শঙ্খধ্বনি, সিঁদুর খেলায় মুখরিত হয়ে ওঠে মণ্ডপ প্রাঙ্গণ।

বুধবার (২১ অক্টোবর) জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়ার শোভাযাত্রা শেষে ছোট যমুনা নদীর চকশ্যাম ঘাটসহ উপজেলার নিজ নিজ স্থানীয় সরকারি পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রায় নারী, পুরুষ, শিশু-কিশোর সকলেই অংশগ্রহণ করেন। ঘাটে পুরোহিতের শেষ মন্ত্রপাঠের মধ্য দিয়ে ধর্মীয় রীতি মেনে অপরাজিতা পূজা শেষে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয়।

জেলার পাঁচ উপজেলায় এবার ২০০টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়। পূজামণ্ডপগুলোতে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি র‍্যাবের টিম তদারকি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd