• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

নওগাঁ ১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মোস্তাফিজুর রহমান

Reporter Name / ১০৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ২৩৭ প্রার্থীর তালিকায় ৪৬ নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন
নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও জনভিত্তি বিবেচনায় কেন্দ্রীয় বিএনপি এবার তাঁকে প্রার্থী করেছে। স্থানীয় রাজনীতিতে তাঁর দীর্ঘ সক্রিয়তা ও কর্মীদের সাথে নিবিড় সম্পর্কই তাঁকে এগিয়ে রেখেছে।

নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার বলেন, নিয়ামতপুর, পোরশা ও সাপাহারের মানুষ মোস্তাফিজুর রহমানকে ভালবাসে। তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ অবধী মাঠে আছেন, বিগত সরকারের আমলেও নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে ছিলেন। এবার সময় এসেছে ঐক্যবদ্ধভাবে কাজ করার,এই আসনে বিএনপির বিজয় ছিনিয়ে আনার। মনোনয়ন ঘোষণার পর নিয়ামতপুর পোরশা সাপাহারের বিএনপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও সমর্থনের বার্তায় ভরে উঠেছে ফেসবুকের দেয়াল।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবার এই আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমানের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে জামায়াতে ইসলামী প্রার্থী মাহবুবুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd