বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেট জেলার বিশ্বনাথের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ জাহিদ বিন কাশেমকে বিশ্বনাথ শাটল ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সোমবার (২৭ জুলাই) সকাল ১১ টায় বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংবর্ধনা প্রদান করেন বিশ্বনাথ শাটল ক্লাবের নেতৃত্ববৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও ৮নং দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান। বক্তব্যে মোঃ জাহিদ বিন কাশেম বলেন, বিশ্বনাথ উপজেলার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে উপজেলা ক্রীড়া সংস্থা সবসময় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।এবং বিশ্বনাথ শাটল ক্লাবের জন্য রইল শুভকামনা। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশ্বনাথ শাটল ক্লাবের সভাপতি মোঃ মবশ্বির আলী, সহ-সভাপতি মইনুল ইসলাম মামুন, সহ-সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন বাবলু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রুপন, সহ-অর্থ সম্পাদক মোঃ জাবেদ মিয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ লায়েক আহমদ, ক্রীড়া সম্পাদক রুপন মিয়া, সদস্য জাবেদুল ইসলাম, রুবায়েল আহমদ, জাহিদ আহমদসহ অনেকে।