• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
৭ দফা দাবি আদায়ে নওগাঁয় দলিল লেখকদের সমাবেশ যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা লোহাগাড়ায় স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ক্লাব কতৃক বইপাঠ ও হিস্ট্রি অলিম্পিয়াড-২৬ পরীক্ষা অনুষ্ঠিত আপন ভাইয়ের প্রতারণায় বাড়িছাড়া, রাস্তায় পড়ে ছিলেন অসুস্থ মহিদুল পাঁচবিবিতে মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিস্থাপন উপলক্ষে দোয়া মাহফিল নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ অংহ্লা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন নবনিযুক্ত থানচির শিক্ষা অফিসার গোয়াইনঘাটে ইউএনওর নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কবিতা: রুখে দাঁড়াও নারী জাতি কবিতাঃ দেবী দুর্গার আগমন

নারী সমাবেশে নারীদের ঢল শওকত ভাই স্লোগানে মুখরিত বিশ্বম্ভপুর উপজেলা

Reporter Name / ১৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

 

একে মিলন সুনামগঞ্জ থেকে:

তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে
জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার (০৬ নভেম্বর) দুপুরে বিশ্বম্ভরপুর পলাশ প্রাঙ্গণ থেকে একটি বিশাল নারী সমাবেশ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পলাশ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন পয়েন্টে জনসংযোগ ও লিফলেট বিতরণ করে।

এ সময় স্থানীয় নেতা-কর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল মহিলা দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুলাহ আল নোমান বলেন, রাজনৈতিক দীর্ঘ পথচলায় আবুল মনসুর শওকত সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক (৯১-৯৭) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে আবারও জেলা ছাত্রদলের আহবায়ক (৯৭-৯৮) এবং জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন (৯৮-২০০২), ২০০২ সালে জেলা বিএনপির সহসভাপতি দায়িত্ব পালন করেন এবং ২০১৮ সালে জেলা যুবদলের সভাপতি হন, পরবর্তীতে ২০২৪ নভেম্বর ঘোষিত জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হন। সুনামগঞ্জ -৪ আসনের গণমানুষ আবুল মনসুর শওকত ভাইকে এমপি হিসেবে দেখতে চায়।

 

আবুল মনসুর শওকত বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল বিএনপির একজন কর্মী। বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধার ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের অর্থনীতি, শিক্ষা, কৃষি ও জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। আমি দলের দুঃসময় থেকে আজ পর্যন্ত মাঠে কাজ করছি, আমি আশাবাদী দল সুনামগঞ্জ -৪ আসনে আমাকে ধানের শীষে মনোনয়ন দিবে। আমি মনোনয়ন পেলে সুনামগঞ্জ -৪ আসনের জনগণ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।

সমাবেশে আসাা হাজার হাজার নারী কর্মীরা সমাবেশ স্থলে শওকত ভাই শওগত ভাই স্লোগানে স্লোগানে মুখরিত করেন। তাদের মতে দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক আবুল মুনসুর মো: শওকতকে ধানের শীষ প্রতীক মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে জয় লাভ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd