• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে ৩ দিনব্যাপী রাস মেলা আজ থেকে শুরু কবিতাঃ মুখোশ – কলমেঃ সাহেলা সার্মিন ফুলবাড়ীতে জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দিনাজপুরে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমন ধানের ক্ষতি, দুশ্চিন্তায় হাজারো কৃষক চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জে বিসিকের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ফুলবাড়ীতে একসময় প্রাচীন জমিদারদের রাজত্ব, ধ্বংসের পথে নাওডাঙ্গা জমিদারবাড়ি ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ ওয়েল জব্দ সুনামগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

পাঁচবিবিতে মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিস্থাপন উপলক্ষে দোয়া মাহফিল

Reporter Name / ৬৫ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা মিসবাহুল উলুম ক্বওমী এতিমখানা মাদ্রাসা ও নূরানী একাডেমীর হিফজ ও নূরানী বিভাগের নতুন ৩য় তলা ভবনের ভিত্তিস্থাপন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকালে মাদ্রাসা প্রাঙ্গণে এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাহিলি আজিজীয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল ওহহাব।

ভিত্তিস্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব মোঃ মাসুদ রানা প্রধান। তিনি মাদ্রাসার উন্নয়নকল্পে জেলা পরিষদের পক্ষ থেকে ১০’লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আঃ হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, বাগজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ নাজমুল হক, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আলমগীর হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মওলা পলাশ, জেলা যুবদল নেতা গোলাম রব্বানী, নয়ন প্রধান, হযরত আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ হাসানুজ্জামান রাব্বি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে নতুন ভবনের সফল বাস্তবায়ন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলের আয়োজন করেন বাগজানা মিসবাহুল উলুম ক্বওমী এতিমখানা মাদ্রাসা ও নূরানী একাডেমীর কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd