• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বর্ণশিল্পী ধনঞ্জয় রায়ের শুভ জন্মদিনে খুলনা আর্ট একাডেমির আন্তরিক শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী – প্রাচুর্য-পার্থিব দুই ভাইয়ের সাফল্যে আনন্দিত কবিতাঃ স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা খুলনায় বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির উদ্যোগে পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা নজরুল বর্ষে খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী যাহরুন তাসনিমের সাফল্য শুধু ভালো ফল করলেই হবে না, আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে- মো এনামুল হক ​খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গোলাম মোস্তফা তুহিনকে প্রাণঢালা শুভেচ্ছা নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারি গ্রেপ্তার রাণীশংকৈলে ১০০ পিস ইয়াবাসহ শাহিন আলম গ্রেপ্তার

“বাবা, তুমি আজও আমাদের আলো”

Reporter Name / ১০৬ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

 

কলমেঃ ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ

 

আজ আমাদের বাবার ইন্তেকালের নয় বছর পূর্ণ হবে। দেখতে দেখতে সময় অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু বাবাকে হারানোর শূন্যতা আজও হৃদয়ের গভীরে ঠিক প্রথম দিনের মতোই রয়ে গেছে। গত নয়টি বছর আমরা তিন ভাই বাবাহারা—এই বাস্তবতা আজও মেনে নেওয়া কঠিন।

ছোটবেলায় বাবাকে কঠোর, নিয়মানুবর্তী এবং আপসহীন একজন মানুষ বলেই চিনতাম। তাঁর শাসন তখন অনেক সময় ভালো লাগত না। কিন্তু আজ বুঝি, সেই প্রতিটি শাসনের আড়ালে ছিল সীমাহীন ভালোবাসা, অগণিত ত্যাগ আর আমাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার অক্লান্ত চেষ্টা।

জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে বাবার শিক্ষা আমাকে পথ দেখায়। অন্যায়ের কাছে মাথা নত না করা, দায়িত্ব থেকে কখনো পিছু না হটা, মানুষের প্রতি সততা ও মানবিকতা—এসবই তাঁর অমূল্য উপহার। আজ আমি নিজেও একজন বাবা। তাই আরও গভীরভাবে উপলব্ধি করি, একজন বাবা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানের স্বপ্নকে বাঁচিয়ে রাখেন, নিজের কষ্ট লুকিয়ে রেখে সন্তানের মুখে হাসি ফোটান।

বাবা, জীবদ্দশায় হয়তো বলা হয়নি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি—আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার শাসন, ত্যাগ, নীরব মমতা ও দোয়ার ঋণ কোনো দিন শোধ করার নয়। তুমি নেই, কিন্তু তোমার আদর্শ, তোমার শিক্ষা আর তোমার ভালোবাসা আজও আমাদের পথচলার আলোকবর্তিকা।

মহান আল্লাহর কাছে একটাই প্রার্থনা—তিনি যেন আমাদের প্রিয় বাবাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করে দেন।

 

*রব্বির হামহুমা কামা রাব্বায়ানী সাগীরা।*

 

*আল্লাহুম্মাগফির লাহু, ওয়ারহামহু, ওয়া আসকিনহুল জান্নাতাল ফিরদাউস। আমিন।*


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd