এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে এনার্জি ড্রিংক ‘স্পিড’এর বোতলে রাখা কীটনাশক পানকরে অসুস্থ হয়ে পড়েছে তিন বছরের আরিয়াননামের এক শিশু। গতকাল সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে নিয়ামতপুর ইউনিয়নের টিএলবি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শিশুটি ওই বিদ্যালয়ে কর্মরত আয়া নুরানি খাতুনের ছেলে। এ ঘটনায় বিদ্যালয়ে তোলপাড় সৃষ্টি হয়।
জানা গেছে, বিদ্যালয়ের অফিস কক্ষে রাখা এনার্জি ড্রিংকস “স্পিড” বোতলে রাখা ছিল কীটনাশক। “স্পিড” এর বোতল দেখে শিশুটি হাতে নিয়ে পান করে। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। রাজশাহীতে চিকিৎসা নেওয়ার পর শিশুটি বর্তমানে কিছুটা সুস্থ হয়েছেন।
পরিবারের সদস্যদরা বলেন, ছোট্ট শিশু ড্রিংকসের বোতল ভেবে পান করেছে। তবে কীটনাশক অন্য কোন বোতলে নিয়ে নিরাপদ বোতলে রাখা উচিত ছিল।
প্রধান শিক্ষক গোলাম সারোয়ারের কাছে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে উঠেন। তিনি বলেন, এ ছোট ঘটনা নিয়ে মিডিয়ায় জানানোর কি আছে তবে তিনি স্বীকার করেন আগাছা নশক কীটনাশক রাখা ঠিক হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, অসাবধানতার কারণে এমন ঘটনা ঘটেছে। গুরুত্ব সহকারে শিশুটির চিকিৎসার দিকে নজর রাখা হচ্ছে।