মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নীলফামারী জেলায় চারজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর মধ্য দিয়ে জেলার চারটি সংসদীয় আসনে চূড়ান্তভাবে নির্বাচনী মাঠে থাকা প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
যেসব প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন
মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন—
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. রফিকুল ইসলাম ও খেলাফত মজলিশের মো. সাদ্দাম হোসেন।
অন্যদিকে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে এলডিপির নূর মোহাম্মদ এবং জাতীয় পার্টির মো. জয়নাল আবেদীন দলীয় মনোনয়ন প্রত্যাহার করেন।
নীলফামারী-১ আসনে লড়াইয়ে ৮ জন
মনোনয়ন প্রত্যাহারের পর ডোমার-ডিমলা আসনে এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী। তারা হলেন—
জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম (বিএনপি জোট),
জামায়াতে ইসলামীর আব্দুস সাত্তার,
জাতীয় পার্টির তছলিম উদ্দিন,
ন্যাপের জেবেল রহমান গণি,
ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল,
জেপির মখদুম আজম মাশরাফী,
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর রফিকুল ইসলাম
এবং বিএনএফের সিরাজুল ইসলাম।
নীলফামারী-২ (সদর) আসনে ৬ প্রার্থী
সদর আসনে নির্বাচনী মাঠে রয়েছেন ছয়জন প্রার্থী। তারা হলেন—
বিএনপির প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন,
জামায়াতে ইসলামীর মো. আলফারুক আব্দুল লতিফ,
খেলাফত মজলিশের মো. সারোয়ারুল আলম,
ইসলামী আন্দোলনের মো. হাসিবুল ইসলাম,
স্বতন্ত্র প্রার্থী মো. মিনহাজুল ইসলাম
এবং বিএনএফের মো. সিরাজুল ইসলাম।
নীলফামারী-৩ আসনে ৪ জনের প্রতিদ্বন্দ্বিতা
এ আসনে চারজন প্রার্থী ভোটের লড়াইয়ে রয়েছেন। তারা হলেন—
বিএনপির সৈয়দ আলী,
জামায়াতে ইসলামীর মো. ওবায়দুল্লাহ সালাফী,
জাতীয় পার্টির রোহান চৌধুরী
এবং ইসলামী আন্দোলনের আমজাদ হোসেন (সরকার)।
নীলফামারী-৪ আসনে সবচেয়ে বেশি প্রার্থী
সৈয়দপুর-কিশোরগঞ্জ আসনে সর্বাধিক, মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—
বিএনপির মো. আব্দুল গফুল সরকার,
জামায়াতে ইসলামীর মো. আব্দুল মুনতাকিম,
জাতীয় পার্টির সিদ্দিকুল আলম,
ইসলামী আন্দোলনের মো. শহিদুল ইসলাম,
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মো. মাইদুল ইসলাম,
বাংলাদেশ জাতীয় পার্টির মির্জা মো. শওকত আকবর রওশন
এবং স্বতন্ত্র প্রার্থী রিয়াদ আরফান সরকার, এস. এম. মামুনুর রশিদ ও জোয়াদুর রহমান হীরা।
প্রচারণা পাবে গতি
মনোনয়ন প্রত্যাহার প্রক্রিয়া শেষ হওয়ায় চারটি আসনেই এখন আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের তালিকা চূড়ান্ত হয়েছে। এর ফলে নীলফামারী জুড়ে নির্বাচনী প্রচারণা আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।