• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সাহাদাত হোসেন কামাল খানকে সংবর্ধনা বিশ্বনাথে মহরম চ্যারিটি অর্গানাইজেশনের পাঁচ শতাধিক মানুষকে সহায়তা প্রদান দুর্গম খালিয়াজুড়ী থানায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, পরিদর্শনে নির্মাণাধীন নতুন ভবন সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান কবিতা: আজও প্রচণ্ড ভালবাসি তোমাকে সংগ্রাম ও সফলতার ২৫’বছরে এসডিএস নেত্রকোনায় পৃথক মোবাইল কোর্টে ৮৭ হাজার টাকা জরিমানা, ২ জনের কারাদণ্ড সাতকানিয়ার প্রভাবশালী আরেফাগং এর ৩ ভাড়াটিয়া সন্ত্রাসী কারাগারে, মা-মেয়ে পলাতক

নীলফামারী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা আটক

Reporter Name / ২০৭ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

 

মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি

সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিদ মাহমুদকে (৫৫) গ্রেপ্তার করেছে রংপুর মহানগর পুলিশ। রোববার (৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ধাপ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহিদ মাহমুদ নীলফামারী সদর উপজেলার খয়রাত হোসেন সড়ক থানাপাড়া এলাকার মৃত আনিস উদ্দিন আহমেদের ছেলে। তিনি নীলফামারী সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাসহ নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে নীলফামারী থানায় মামলা রয়েছে।

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে নীলফামারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকা এই আসামিকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd