মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে নীলফামারী-৩ আসনের প্রার্থীদের তালিকায় বড় পরিবর্তন এসেছে। যাচাই শেষে নির্বাচন কর্তৃপক্ষ দুজন প্রার্থীর মনোনয়ন বাতিল করে দিয়েছেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় জাতীয় পার্টির রোহান চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমজাদ হোসেনের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়নি।
এক পর্যায়ে এই দুই প্রার্থী তালিকা থেকে বাদ পড়ায়, আপাতত জামায়াতে ইসলামী মনোনীত ওবায়দুল্লাহ সালাফী এবং বিএনপি মনোনীত সৈয়দ আলী’র মনোনয়ন বৈধ প্রার্থী হিসেবে রয়ে গেছে। তবে যারা মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা এখনও নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাচ্ছেন। এর পরই ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা এবং নির্বাচনী কার্যক্রম এগিয়ে যাবে।