• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় যৌতুকের জমি নিয়ে বিরোধে পিটিয়ে বিয়াইনকে হত্যা, আটক ৪ গাজীপুরে অভিযানে পুলিশের গুলিভর্তি পিস্তল নিখোঁজ, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা মাদক ছেড়ে মাঠে ফেরাতে পূর্বধলায় ২৪ স্কুলে খেলার সামগ্রী দিলেন এমপি মানসুরা আক্তার চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত জায়গায় ফুলের বাগান ও শাক-সবজি চাষ, ডেঙ্গু প্রতিরোধে ডিএনসির ব্যতিক্রমী উদ্যোগ শিশুসন্তানকে নিয়ে গৃহবধূ নিখোঁজ, চার দিনেও মেলেনি সন্ধান ফুলপুরে সরকারি দপ্তর পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় জেলা পরিষদের মশারি বিতরণ শেরপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রাসঙ্গিক কিছু কথা

নেত্রকোণায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name / ৮৬ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

হারাধন সূত্রধর, পূর্বধলা ​(নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণায় সার ও বীজের সুষ্ঠু সরবরাহ নিশ্চিতকরণ এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনার লক্ষ্যে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
​সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান।
​উক্ত সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, বিএডিসি-র যুগ্মপরিচালক, বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষক প্রতিনিধি এবং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
​সভায় জেলার বর্তমান সার ও বীজের মজুত, সরবরাহ পরিস্থিতি এবং মাঠপর্যায়ে কৃষকদের কাছে সময়মতো তা পৌঁছানো নিশ্চিতকরণসহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
​এছাড়া, কোনো সার ডিলারের মৃত্যুজনিত কারণে মালিকানা পরিবর্তনের জন্য জমা পড়া আবেদনসমূহ নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হয়। সার ডিলারদের কার্যক্রম আরও সুষ্ঠু, স্বচ্ছ ও নির্বিঘ্নভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd