মোঃ আকরাম হোসেন রতন, জেলা প্রতিনিধি নেত্রকোণা:
নেত্রকোণায় রাজস্ব প্রশাসনের কার্যক্রম পর্যালোচনা, সরকারি স্বার্থসংশ্লিষ্ট দেওয়ানি মামলার অগ্রগতি, নদী রক্ষা এবং সরকারি ভূ-সম্পত্তি জবরদখলসংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্ত কার্যক্রমের মনিটরিং নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (২২ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রাজস্ব সম্মেলন, দেওয়ানি মামলাসমূহের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা, নদী রক্ষা কমিটির সভা এবং ভূ-সম্পত্তি জবরদখলসংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্ত বিষয়ে মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভাসমূহে সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
সভায় জেলার রাজস্ব প্রশাসনের সার্বিক কার্যক্রম, ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সরকারি স্বার্থসংশ্লিষ্ট দেওয়ানি মামলাসমূহের বর্তমান অবস্থা, মামলা দ্রুত নিষ্পত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ এবং সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ নিয়ে আলোচনা করা হয়।
নদী রক্ষা কমিটির সভায় নদী দখল ও দূষণ প্রতিরোধ, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং নাব্যতা সংরক্ষণসহ নদী রক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া সরকারি ভূ-সম্পত্তি জবরদখলসংক্রান্ত অভিযোগ গ্রহণ, তদন্ত ও মনিটরিং কার্যক্রমের অগ্রগতি নিয়েও পর্যালোচনা করা হয়।
সভায় সংশ্লিষ্ট দপ্তরসমূহের মধ্যে সমন্বয় জোরদার এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।