• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল শেরপুরে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত নেত্রকোণায় রাজস্ব প্রশাসন, দেওয়ানি মামলা ও নদী রক্ষা কার্যক্রম নিয়ে একাধিক সভা অনুষ্ঠিত পূর্বধলায় দৈনিক জবাবদিহি পত্রিকার সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ঢাকা-১৩ আসনের ৭০ মহল্লায় নাগরিক কমিটি, এক প্ল্যাটফর্মেই মিলবে নাগরিক সমস্যার সমাধান: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ময়মনসিংহে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৫-২০২৬-এর উদ্বোধন, প্রথম দুই ম্যাচে জয়ী ময়মনসিংহ রেঞ্জ ও এসএমপি সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে কুড়িগ্রামে কৃষক সেমিনার অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০২৪ ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সার ও বীজ বিতরণ

পূর্বধলায় দৈনিক জবাবদিহি পত্রিকার সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

 

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলায় মো. সাগর আহম্মেদ নামে এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগাল, প্রাণনাশের হুমকি ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে জহিরুল ইসলাম (৩৬) নামে এক বিএনপি কর্মীর ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে পূর্বধলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
গত রোববার পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে গত শনিবার বেলা ১২টার দিকে উপজেলার আগিয়া বাজারে এ ঘটনা ঘটে বলে জিডি সূত্রে জানা গেছে। পরে রাতেই এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সাংবাদিক সাগর।
ভুক্তভোগী সাগর আহম্মেদ দৈনিক জবাবদিহি পত্রিকার পূর্বধলা উপজেলা প্রতিনিধি। পাশাপাশি তিনি উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুধি বাজারে সাগর আয়রন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন।
জিডির আবেদনে সাগর আহম্মেদ উল্লেখ করেন, শনিবার দুপুরে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আগিয়া বাজারে একটি চায়ের দোকানে বসেন। সেখানে কয়েকজন পরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলার পাশাপাশি মোবাইল ফোনে দেশের খবরাখবর দেখছিলেন। এ সময় তাঁদের কথোপকথন শুনে পাশ থেকে উঠে এসে জহিরুল ইসলাম তাঁর সঙ্গে কথা-কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং প্রাণনাশসহ বিভিন্ন ধরনের মামলা ও হামলার ভয়ভীতি দেখান।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে জহিরুল তাঁর অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি কেড়ে নেন এবং সাংবাদিকতা কীভাবে করেন, তা দেখে নেওয়ার হুমকি দেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় মোবাইল ফোনটি উদ্ধার করে ফেরত পান তিনি।
জিডিতে সাগর আহম্মেদ আরও উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তির হুমকির কারণে তাঁর ব্যক্তিগত জীবন, সাংবাদিকতা ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
ভবিষ্যতে নিরাপত্তাজনিত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত জহিরুল ইসলাম বলেন, ওইদিন সাগর বাজারে বসে  নড়াইলে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়ার ভুয়া তথ্য স্থানীয় লোকজনকে জানাচ্ছিলেন। নিজের মোবাইলে দেখে দেখে এসব তথ্য মানুষকে জানাচ্ছিলেন। এমন ভুয়া তথ্য ছড়ানোতে আমাদের দলের বদনাম হচ্ছে- তাই তাকে এমন তথ্য না ছড়াতে বলি। এতে সাগর আমার ওপর ক্ষিপ্ত হয়। পরে দুজন দুজনের দিকে ক্ষিপ্ত হয়ে এগিয়ে যাই, তবে উপস্থিত লোকজন আমাদের থামিয়ে দেয়।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd