• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন চিলমারী-রৌমারী-কোদালকাটি, নদীপাড়ের মানুষের আহাজারি- প্রতিমন্ত্রীর আশ্বাস একটি কলেজ তৈরি করা মহৎ উদ্যোগ- অধ্যাপিকা মাহফুজা হান্নান সুনামগঞ্জের মান্নান মিয়া দালালদের খপ্পরে পড়ে এখন ভারতের গুয়াহাটি রিফুজি ক্যাম্পে আটক উল্লাপাড়ায় মৎস্যজীবী সমিতির আয়োজনে দিনব্যাপী বনভোজন পালিত হাঁস জবাই করে খাওয়ার অভিযোগ, সালিশ চাইলে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের স্বজনদের পাশে মেয়র প্রার্থী সুজাতুর রেজা: আর্থিক সহায়তা ও সমবেদনা জ্ঞাপন নেত্রকোণায় MIST-এর বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবটিক্স টিম MAVIROV-এর সম্মানার্থে বিশেষ সংলাপ লুটপাটের মিটার মানি না – রংপুরে নেসকোর বিরুদ্ধে বিক্ষোভ নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

নেত্রকোণায় MIST-এর বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবটিক্স টিম MAVIROV-এর সম্মানার্থে বিশেষ সংলাপ

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

​পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবট নির্মাণ প্রতিযোগিতা ‘MATE ROV International Underwater Robot Competition 2026’-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST)-এর ‘MIST MAVIROV’ টিমের সদস্যদের সম্মানে এবং জেলার বিজ্ঞান ও রোবটিক্সে আগ্রহী তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে এক বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
​আজ শনিবার (০৮ আগস্ট ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠানের আয়োজন করে নেত্রকোণা জেলা প্রশাসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান।
​সংলাপে বিজয়ী টিমের সদস্যরা উপস্থিত তরুণ বিজ্ঞান উৎসাহীদের সাথে তাঁদের আন্তর্জাতিক প্রতিযোগিতার অভিজ্ঞতা, রোবট তৈরির বিভিন্ন পর্যায়, উদ্ভাবনী চিন্তাভাবনা, নানা সমস্যা সমাধানের কৌশল এবং ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকাকে উঁচুতে তুলে ধরার এই সাফল্যের গল্প উপস্থিত নেত্রকোণার শিক্ষার্থীদের নতুন করে স্বপ্ন দেখতে এবং বিজ্ঞান-প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যেতে গভীর অনুপ্রেরণা জোগায়।
​অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ্বজয়ী MIST MAVIROV টিমের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা, সংবর্ধনা ও অভিনন্দন জানানো হয়।
​জেলা প্রশাসক জনাব খন্দকার মুশফিকুর রহমান তাঁর সভাপতিমন্ডলীর বক্তব্যে বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের বিজ্ঞানী, উদ্ভাবক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশের নেতৃত্ব দেবে। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের তরুণদের এমন বিরল সাফল্য নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চা ও গবেষণায় আগ্রহী করে তুলবে। নেত্রকোণার শিক্ষার্থীদের জন্য এ ধরনের সংলাপ চিন্তার পরিধি বাড়াতে, নতুন কিছু করার সাহস জোগাতে এবং ভবিষ্যতে উদ্ভাবনী কাজে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
​তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের আনুষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং বিজ্ঞান, প্রযুক্তি, রোবটিক্স ও গবেষণার প্রতি প্রথাবহির্ভূত আগ্রহ গড়ে তুলতে হবে। সঠিক দিকনির্দেশনা, একাগ্রতা ও চেষ্টার মাধ্যমে আমাদের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে আনতে সক্ষম।”
​অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং বিজ্ঞান ও রোবটিক্স অনুরাগী তরুণরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd