• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জগন্নাথপুরসহ দেশ-বিদেশের সকলকে শুভেচ্ছা জানালেন ইউএনও বরকত উল্লাহ

Reporter Name / ১১৩ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

 

স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বরকত উল্লাহ জগন্নাথপুর উপজেলাসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল শ্রেণী-পেশার মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য বয়ে আনে আনন্দ,সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের অনন্য বার্তা। ঈদের প্রকৃত আনন্দ নিহিত রয়েছে ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে ভালোবাসা, সহমর্মিতা ও সৌহার্দ্য ভাগাভাগি করে নেওয়ার মধ্যে।
তিনি আরও বলেন, ঈদ আমাদের পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করে এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করে। শান্তি, সম্প্রীতি ও সামাজিক বন্ধন অটুট রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তার শেষে ইউএনও মোঃ বরকত উল্লাহ জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে জগন্নাথপুরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের সুখ,শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি তিনি সকলকে আনন্দমুখর,সুশৃঙ্খল ও নিরাপদভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd