• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রংপুর সিটিতে মাসব্যাপী হাম টিকা ক্যাম্পেইন শুরু নিয়ামতপুরে অবৈধ ভুটভুটি দুর্ঘটনায় ঘটছে প্রাণহানি জনগণের কথা বলবে গণমাধ্যম—সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের মাসিক সভায় প্রত্যয় পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু, ঘাতক বাস আটক ডোমারে তিন ট্রেনের যাত্রাবিরতি ও ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে রেললাইন অবরোধ পূর্বধলায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ইউপি সদস্যের ছেলে পলাতক রাজশাহীর চারঘাটে ৩৬০ বোতল মাদকসহ একজন গ্রেপ্তার, ৩ জন পলাতক আমি শিল্পচর্চা করতে ভালোবাসি বিশিষ্ট কবি নীরোদ বিহারী পালের বই উপহার পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস সবুজ প্রকৃতির মাঝে বন্ধুদের ব্যতিক্রমী উদ্যোগ “চা ওয়ালার সাথে গল্প”

পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু, ঘাতক বাস আটক

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আকাশ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পাঁচবিবি পৌর শহরের নাকরগাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এন্ড কলেজের প্রধান গেটের সামনে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের মাছ ব্যবসায়ী মোঃ নজরুল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভের চাকরি করত।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আকাশ মোটরসাইকেল যোগে হিলির দিকে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুরের হিলি থেকে ছেড়ে আসা পাবনাগামী সৌমিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশে পড়ে আহত হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থল থেকে আকাশকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তামবিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ও স্থানীয় জনতা ধাওয়া করলে চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যায়। বাসটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd