পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে মাদকসহ পিতা-পুত্র সহ ৩ জনকে আটক করেছে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।বুধবার রাতে জয়পুরহাট-২০ ব্যাটালিয়ন বিজিবি ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৯৪ পিস কুপিজেসিক ইনজেকশন জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা।
আটককৃতরা হলেন, শ্রীমন্তপুর গ্রামের সাখাওয়াত হোসেন (৫৩), তার ছেলে পলাশ হোসেন (২৮) ও একই গ্রামের সাহান (২৫)।
জয়পুরহাট-২০ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণে মাদকসহ পাঁচবিবি থানায় হস্তান্তর করেন।