• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
  • [gtranslate]

পাইকগাছায় জনসেবামূলক কর্মকাণ্ডে আলোচনায় মাওলানা আমিনুল ইসলাম

Reporter Name / ৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

 

মোঃ আছাদুল হক, স্টাফ রিপোর্টার:

এলাকায় দীর্ঘদিন ধরে নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ মাওলানা আমিনুল ইসলাম তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা কর্মপরিষদের সদস্য, এবং দলীয় মনোনীত আগামী পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।
জানা যায়, এলাকার শিক্ষা, সমাজকল্যাণ,

ও মানবিক সহায়তামূলক বিভিন্ন উদ্যোগে সক্রিয় ভূমিকা রেখে ইতোমধ্যে তিনি সাধারণ মানুষের মাঝে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মসজিদ-মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা করা, বিভিন্ন সামাজিক কার্যক্রমে।অংশগ্রহণসহ নানা উদ্যোগের কারণে স্থানীয় মানুষের কাছে তিনি একজন মানবিক নেতৃত্ব হিসেবে প্রশংসিত হচ্ছেন।

স্থানীয়রা জানান, যেকোনো সামাজিক সমস্যা বা সংকটে মাওলানা আমিনুল ইসলাম সব সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। তার উদ্যোগে এলাকায় বেশ কিছু ইতিবাচক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে, যা সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে।
সচেতন মহল মনে করছে, একজন শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব আগামী দিনে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তার মনোনয়নকে ঘিরে সমর্থক ও এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
এ বিষয়ে মাওলানা আমিনুল ইসলাম বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। আমি সব সময় মানুষের পাশে থাকতে চাই। এলাকাবাসী যদি আমাকে দায়িত্ব দেন, তাহলে ইনশাআল্লাহ পাইকগাছা উপজেলার সার্বিক উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd