হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলা উপজেলা সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরের আগামী তিন বছরের জন্য ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (৭ আগস্ট) রাত ৮ ঘটিকায় মন্দির প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি বাবু তরুণ কুমার রায় এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক বাবু বিশ্বজিৎ রায় চৌধুরী। অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।
এর আগে গত ১৭ জুলাই অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বাবু সঞ্জিত চন্দ্র করকে সভাপতি এবং বাবু বিশ্বজিৎ রায় চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং যুগ্ন সাধারন সম্পাদক, বাবু লিটন চন্দ্র সাহা, বাবু উৎপল চন্দ্র সেন,বাবু প্রদীপ চন্দ্র দাস, নির্বাচিত করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনে গঠিত ১৩ সদস্যবিশিষ্ট উপ-কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। উপ-কমিটির ১৩ জন সদস্য হলেন:
১. শ্রী ক্ষিতীশ চন্দ্র সাহা
২. শ্রী বিকাশ চন্দ্র সরকার (মাস্টার)
৩. শ্রী নির্মল চন্দ্র কুন্ডু
৪. শ্রী পরিতোষ চন্দ্র সরকার
৫. শ্রী রমেন্দ্র চন্দ্র পাল
৬. শ্রী সজল চন্দ্র সরকার
৭. শ্রী নিরঞ্জন কুমার ভাদুড়ী
৮. দীপক রঞ্জন সরকার
৯. দিলীপ চন্দ্র পাল
১০. শ্রী হীরেন্দ্র চন্দ্র কর
১১. শ্রী খগেন্দ্র চন্দ্র বণিক
১২. শ্রী তরুণ কুমার রায় (উপ-কমিটির সদস্য ও প্রাক্তন সভাপতি)
১৩. শ্রী জীবন কৃষ্ণ দে (উপ-কমিটির সদস্য ও প্রাক্তন সহ-সভাপতি)
উপ-কমিটির সদস্যদের সুষ্ঠু মূল্যায়নের ভিত্তিতেই এই ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি রূপায়ণ শেষে আজ আত্মপ্রকাশ করল।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন কার্যকরী সভাপতি বাবু মিল্টন চন্দ্র বণিক, সাংগঠনিক সম্পাদক বাবু বিকাশ চন্দ্র ঘোষ, কোষাধ্যক্ষ বাবু সুবল বণিক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবু রতন চন্দ্র দত্ত।
উপজেলার প্রধান কেন্দ্রীয় মন্দির হিসেবে এটি সমগ্র পূর্বধলার সনাতন ধর্মাবলম্বীদের প্রধান কেন্দ্রবিন্দু। আসন্ন ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ও শারদীয় দুর্গাপূজাসহ সকল ধর্মীয় উৎসবে আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। একই সাথে উপজেলার বিভিন্ন প্রান্তের সনাতনী সম্প্রদায়ের যেকোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতা ও নজরদারি অব্যাহত রাখবে এই নেতৃত্ব।
পরিচিতি সভায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক মন্ডলী, সুধীজন এবং বিপুলসংখ্যক সনাতন ধর্মপ্রাণ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ ঐতিহ্যবাহী এই মন্দিরের সার্বিক উন্নয়ন, সনাতনী সংস্কৃতির বিকাশ এবং অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলের আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।