• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লালমনিরহাটে দূর্গা পূজা পালন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ জগন্নাথপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রস্তুতি সভা, ৩৯ মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪১ সদস্যের কমিটি ঘোষণা — সভাপতি আল হেলাল, সম্পাদক কামরুল পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কাঁঠালিয়ায় মাসব্যাপী চক্ষু সেবা শুরু সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন নেত্রকোনায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা নেত্রকোণায় পিআইবির ৩ দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

হারাধনর সূত্রধর, ব্যুরো প্রধান ময়মনসিংহ:

“শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, এর মর্যাদা এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর ২০২৬) উপজেলা পর্যায়ে ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার সকাল ১১টায় ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। র‍্যালিটি জারিয়া-বিরিশিরি সড়কের বারহা ভোটের বাজারসংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাকারিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিলয় চক্রবর্তী, মো. আনোয়ার হোসেন, মাহমুদুল হাসান, ওসমান গনি ও আদম আলী প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ।
বক্তারা বলেন, শিক্ষকরাই জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর। শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা আরও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভা শেষে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd