• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের মেন ক্যানেল ঝুঁকিতে, ২৫০০ পরিবারের ফসল নিয়ে শঙ্কা প্রতিষ্ঠার ৩১বছরেও হয়নি সোগুনা উচ্চ বিদ্যালয়ের ভবন, জরাজীর্ণ মাটির ঘরেই চলছে পাঠদান বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর নির্বাচিত শিক্ষার্থীদের ক্রেস্ট, সম্মানী ও সনদ প্রদান মায়ার টানে বারবার ফিরে আসি জনতার মাঝে- জননেতা এমএ কাহার জগন্নাথপুরে দরপত্র/টেন্ডার বিজ্ঞপ্তির আহবান জগন্নাথপুরে চাঁদাবাজি মামলার ৪ আসামী জেল হাজতে নিয়ামতপুরে ফোস্টার শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ লালমনিরহাটে দূর্গা পূজা পালন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ জগন্নাথপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রস্তুতি সভা, ৩৯ মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা

সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪১ সদস্যের কমিটি ঘোষণা — সভাপতি আল হেলাল, সম্পাদক কামরুল

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:
দৈনিক খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি আল হেলালকে সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. হাসান চৌধুরী কামরুলকে সাধারণ সম্পাদক করে জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব মো. আলমগীর গনি আগামী ৩১ ডিসেম্বর ২০২৮ সাল পর্যন্ত এই কমিটির অনুমোদন প্রদান করেন।

কমিটিতে মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসকে সিনিয়র সহ-সভাপতি, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুস সালাম ও ইউএনবির জেলা প্রতিনিধি অরুণ চক্রবর্তীকে সহ-সভাপতি, জিনিউজবিডি টোয়েন্টি ফোর ডটকমের জেলা প্রতিনিধি মোজাম্মেল আলম ভূঁইয়া ও মাই টিভির জেলা প্রতিনিধি মো. আবু হানিফকে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক সংবাদ প্রতিদিন প্রতিনিধি রাজু আহমেদ রমজানকে সাংগঠনিক সম্পাদক, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমানকে সহ-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হককে অর্থ সম্পাদক, দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামলকে দপ্তর সম্পাদক, দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি কে এম শহিদুল ইসলামকে সহ-দপ্তর সম্পাদক, বিজয় টিভির জেলা প্রতিনিধি আলাউর রহমানকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার সুলেমান কবিরকে জনকল্যাণ বিষয়ক সম্পাদক, দৈনিক প্রভাত পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ারুল হককে মানবাধিকার বিষয়ক সম্পাদক, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী ইমনকে ধর্ম বিষয়ক সম্পাদক, দৈনিক শেয়ার বিজ-এর জেলা প্রতিনিধি দিপাল ভট্টাচার্যকে আইন বিষয়ক সম্পাদক, দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি সামিয়ান তাজুলকে ক্রীড়া সম্পাদক, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার মাফরোজা সিদ্দিকাকে মহিলা বিষয়ক সম্পাদক, সাপ্তাহিক মুক্তির সনদ পত্রিকার স্টাফ রিপোর্টার তাহমিদা আহমেদকে সহ-মহিলা বিষয়ক সম্পাদক, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জেলা প্রতিনিধি মহিবুর রেজা টুনুকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দৈনিক জনতা পত্রিকার জেলা প্রতিনিধি হাকিম আফতাব উদ্দিনকে সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে।

এছাড়া দৈনিক খবরপত্র প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এনামুল কবির মুন্না, দৈনিক ভোরের দর্পন পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর, দৈনিক ইনকিলাব পত্রিকার বিশ্বম্ভরপুর প্রতিনিধি মো. আব্দুল হান্নান, দৈনিক খোলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি মো. সাইম আহমদ, দৈনিক ঘোষণা পত্রিকার জেলা প্রতিনিধি আজহারুল আলম শিপু, দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি শফিকুল বারী, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জহিরুল ইসলাম লাল মিয়া, দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার আহম্মদ কবির, দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি প্রীতম দাস, দৈনিক জনতা পত্রিকার দিরাই প্রতিনিধি শাহজাহান মাহমুদ হেলাল, দৈনিক আমার কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি মো. তৈয়বুর রহমান, দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি শহীদুল ইসলাম রেদোয়ান, দৈনিক সিলেটের ডাক পত্রিকার শাল্লা উপজেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান, দৈনিক ভোরের ডাক পত্রিকার তাহিরপুর প্রতিনিধি শামসুল আলম আখঞ্জি টিটু, বজ্রকণ্ঠ ডটকমের বিশেষ প্রতিনিধি মোবারক হোসেন, দৈনিক নববাণী পত্রিকার জেলা প্রতিনিধি অমিত তালুকদার, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার জেলা প্রতিনিধি এরশাদুল হক ও দৈনিক গণকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সালমান ফার্সীকে কার্যনির্বাহী সদস্য মনোনীত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd