• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আজমুল হত্যা- একটি ময়নাতদন্ত কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাফিজার রহমান হাফিজ উইনিপেগে নদীতে ঝাঁপ দিয়ে বাবা-মেয়েকে উদ্ধার, দুই বাসিন্দা পেলেন Mayor’s Award of Valour লোহাগাড়া সদর ইউনিয়ন নিয়ে ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে রাস্তাঘাট উন্নয়ন থেকে মাদক-জুয়া প্রতিরোধ— আরিফুলের পরিকল্পনা বেনাপোলে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মহান স্বাধীনতার ৫৫ বছর ও জাতীর অপূর্ণ প্রত্যাশা বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র আরিফ নিখোঁজ, থানায় জিডি Inception Workshop on Nutrition Smart Community Project Held in Netrokona

​পূর্বধলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত: শিশুর সুস্থ বিকাশে মায়ের দুধের বিকল্প নেই

Reporter Name / ১০২ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

​হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা) থেকে:

​‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় পালিত হচ্ছে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬’। দিবসটি উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
​রবিবার (২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
​আলোচনা সভার আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পূর্বধলা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।
​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শফিকুল ইসলাম।
​প্রধান অতিথির বক্তব্যে ( ইউএনও) মোঃ শফিকুল ইসলাম বলেন, “শিশুর সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। জন্মের পর প্রথম ছয় মাস শিশু যেন শুধু মায়ের দুধই পায়, তা নিশ্চিত করতে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।”
​সভাপতির বক্তব্যে ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন বলেন, “জন্মের পর প্রথম ছয় মাস শিশুর জন্য মায়ের দুধই সবচেয়ে নিরাপদ ও পূর্ণাঙ্গ খাদ্য। এটি শিশুর প্রয়োজনীয় পুষ্টির জোগান দেওয়ার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। মায়েদের সচেতন করার পাশাপাশি পরিবারের অন্য সদস্যদেরও এ বিষয়ে ভূমিকা রাখতে হবে।”
​অনুষ্ঠানে বক্তারা জোর দিয়ে বলেন, শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে জন্মলগ্নেই মাতৃদুগ্ধ পান করানো অত্যন্ত জরুরি।
​অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন গাইনি কনসালটেন্ট ডা. ফাইজা বিনতে চৌধুরী, শিশু কনসালটেন্ট ডা. খোকন চৌধুরী, অর্থোপেডিক্স কনসালটেন্ট ডা. আনোয়ার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রানী সরকার, এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার তাপসী রংমা ও বাবলি রংমা।
​এ ছাড়া নার্সিং সুপারভাইজার শামছুন্নাহার, নার্সিং ইনচার্জ রুমা সাহা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) ইনচার্জ গোলাম মোস্তফা, স্টোর কিপার গোলাম মোস্তফা, পরিসংখ্যানবিদ সাধনা রুরাম, প্রধান অফিস সহকারী মুসাবিনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য মেডিকেল অফিসার ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এতে অংশ নেন।
​উল্লেখ্য, মাতৃদুগ্ধের গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী জনসচেতনতা বাড়াতে এবং শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর ১ থেকে ৭ আগস্ট ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd