• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চুনতিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে দৌড়ঝাঁপ; ‘ত্যাগীদের মূল্যায়নের’ আশ্বাস নেতাদের বিশ্ব ডাক দিবসে সিংগাইরে সাহরাইল ডাকঘরের বেহাল দশা, ঝুঁকিপূর্ণ টিনের ঘরে কার্যক্রম বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা সরাইলের গর্ব – দেওয়ান মাহবুব আলী (কুতুব মিয়া): গরীবের নেতা, মুক্তিযুদ্ধের বীর সেনানী বিক্রয় প্রতিনিধিদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবী লালমনিরহাটের আউলিয়ারহাট কাজী নিজামিয়া আলিম মাদরাসা ও হাতীবান্ধা শাহ গরীবুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন রাজধানীর শাহজাহানপুর থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিখোঁজ, থানায় জিডি নেকমরদে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন, মাদক-জুয়াসহ অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পুলিশ সুপারের নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষক গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক করিম মাহমুদ লিমন নির্বাচিত

পূর্বধলার ঘাগড়ায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার জব্দ

Reporter Name / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ;
নেত্রকোণার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের কংস নদীসংলগ্ন খাটুয়ারী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
গত বুধবার (৭ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। পরে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করে উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো,শফিকুল ইসলামের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন মাহমুদ। এ সময় ঘাগড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (নায়েব) শফিকুল ইসলাম এবং পূর্বধলা থানা-পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া না গেলেও অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করে উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, সরকারি বিধিবিধান উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd