• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ রাণীশংকৈল স্বেচ্ছাসেবক দলের সম্মেলনের পরও কমিটি ঘোষণা হয়নি, আলোচনায় পলাশ-মনোয়ার-শাওনসহ কয়েকজন লোহাগাড়া সমিতি চট্টগ্রামের ত্রাণ বিতরণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতাঃ  বিচ্ছেদ সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ

বঙ্গোপসাগরে ৩ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক

Reporter Name / ১২৯ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

 

মোঃ রাসেল হাওলাদার
ক্রাইম রিপোর্টার বাগেরহাট

বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ ধরার সময় তিনটি আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। আটক জেলেদের শুক্রবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের বাড়ি বরগুনার পাথরঘাটা এলাকায় বলে জানা গেছে।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, বুধবার বিকেলে বঙ্গোপসাগরে নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিং বোট ব্যবহার করে মাছ ধরছিলেন জেলেরা। এ সময় কোস্টগার্ডের টহলরত জাহাজ ‘সিজিএস সোনারবাংলা’ অভিযান চালিয়ে এফবি মায়ের দোয়া-২৭, সীমা-২ ও আসমা নামের তিনটি ফিশিং বোটসহ ৩৭ জেলেকে আটক করে।
তিনি আরও জানান, আটক করা বোটগুলো মোংলায় নিয়ে আসা হয়। পরে মোংলা ফেরিঘাট এলাকায় এনে তিনটি বোট ও ৩৭ জেলেকে মোংলা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক বোটে থাকা মাছের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, তিনটি আর্টিসানাল ট্রলিং বোটসহ আটক ৩৭ জেলেকে শুক্রবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd