• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]

বটিয়াঘাটায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১২২ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

 

ব্যুরো প্রধান, খুলনা:

খুলনার বটিয়াঘাটা উপজেলার ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬), ১৩ই রমজান, বি.এল.জে স্কুল মাঠ, ভান্ডারকোটে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা এমরান হোসাইন, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শেখ মোঃ আবু ইউসুফ, জেলা মজলিশে শূরার সদস্য ও আমীর, বটিয়াঘাটা উপজেলা শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা হাফিজ উদ্দিন মিলন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা মোহাম্মাদ ইকরামুল হক (এম.এ, এম.এড)।
আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য, রোজার ফজিলত এবং তাকওয়া অর্জনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন। বক্তারা বলেন, মানুষের সাথে সদাচরণ ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব। তারা ন্যায়বিচার, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ন্যায় ও ইনসাফের পথে চলাই একজন প্রকৃত মুমিনের দায়িত্ব। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং মানুষের সাথে উত্তম আচরণ করার নির্দেশনা দেওয়া হয়। তারা আগামীর পথচলায় নৈতিকতা, দায়িত্ববোধ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
এসময় স্থানীয় নেতৃবৃন্দ, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd