• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
২০১৭ সালে সহকারী শিক্ষা কর্মকর্তা, ৯ বছর পর সেই রাণীশংকৈলের ইউএনও গোলাম রব্বানী ডিমলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সভাপতি নির্বাচিত হওয়ায় ধনঞ্জয় রায়কে শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির সিংগাইরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী দুলু নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু আজকের জনকথা’য় সংবাদ প্রকাশের পর প্রক্সি দেওয়া শিক্ষক জুয়েল রানা সাময়িক বরখাস্ত সিংগাইরে অসহায় দু:স্থ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত গল্প: অট্টহাসির শবযাত্রা

বন্ধু তুমি- কলমেঃ শিরিনা আক্তার

Reporter Name / ১৭৫ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

 

বন্ধু তুমি মুক্ত হারানো দিন
কিছু কথা বলা
পাশাপাশি চলা
রয়েছে অনেক ঋন।

বন্ধু তুমি শেষ বিকেলবেলা
শাসনে বারনে
ছুটোছুটি করা, লুকোচুরি খেলা
হয়েছে অনেকদিন।

বন্ধু তুমি পাঠশালায় আগমন
উচ্ছ্বাসে উল্লাসে
একাকার হওয়া
কখনো বা পাঠশালা পলায়ন।

বন্ধু তুমি ফুটবল খেলার মাঠ
রোদেলা দুপুরে
ঘন বর্ষনে
ডুব দিতে যাওয়া এক পুকুরের ঘাট।

বন্ধু তুমি বারবার ফিরে আসা
জয় পরাজয়ে
মিছে অভিমানে
না বলা অনেক ভাষা।

বন্ধু তুমি আমার পৃথিবী কেঁপে ওঠা
হাওয়ায় হাওয়ায়
নব উদ্যমে
দূরন্ত সেই ছোটা।

বন্ধু তুমি সুদূর নীলাকাশ
অজানা জানায়
ভেসে ভেসে চলা
বসন্ত বাতাস।

বন্ধু তুমি এলোমেলো বলা কিছু
বিস্ময় স্বভাব
সবুজ শ্যামলে
ছুটে চলা পিছু পিছু।

বন্ধু তুমি গুমরে ওঠা মন।
সহনে যতনে
আষাঢ় শ্রাবণে
বসে থাকা কিছুক্ষন।

বন্ধু তুমি ভাবনায় কাছে পাওয়া
যাতনা বিরহে
কি জানি কি মোহে
শুধুই পথ চাওয়া।

বন্ধু তুমি ঝড়ের দমকা হাওয়া
চোখের পলকে
বিজলি ঝলকে
নিমেষে হারিয়ে যাওয়া.

বন্ধু তুমি প্রানের মধুর ভাষা
হর্ষ মুখরে
বেদনা বিঁধুরে
অনেক পুরোনো আশা।

বন্ধু তুমি শিল্পীর আঁকা ছবি।
চাঁদের জোছনায়
সুরের মূর্ছনায়
আনমনা এক কবি।

বন্ধু তুমি চেতনার সংগ্রাম
সসীম পরশে
অসীম সাহসে
চলে যাওয়া অবিরাম।

বন্ধু তুমি বিষন্ন উদাসী মন
ভেঙে চুরে যাওয়া
মরু চরে ধাওয়া
আমার নির্বাসন।

বন্ধু তোমাকে অভিবাদন।
স্মৃতির পাতা খোলো
হ্দয়ে মশাল জ্বালাও তুমি
আঁধারে জ্বালাও আলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd