• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি, ১২৩ জনকে আর্থিক সহায়তা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি, অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নেও আগ্রহ আবারও উত্তাল গাজীপুরের পোশাক শ্রমিকরা, সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি, সেবাপ্রত্যাশীদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা নেত্রকোনার হাওরে বিকল্প জ্বালানি ‘কালোমাটি’, সাশ্রয় হচ্ছে খরচ, রক্ষা পাচ্ছে বনজসম্পদ নেত্রকোণায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ বাংলাদেশের অপরিকল্পিত নগরায়ন বাড়াচ্ছে ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালকের সৌজন্য সাক্ষাৎ গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত পুনঃব্যবহারযোগ্য কাপ কর্মসূচিতে ইতিবাচক ফল, উইনিপেগে বর্জ্য কমানোর সম্ভাবনা

বাংলাদেশের অপরিকল্পিত নগরায়ন বাড়াচ্ছে ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
ভূপ্রাকৃতিক গঠন ও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে ভূ-অভ্যন্তরের গঠন ও বৈশিষ্ট্য বিবেচনায় না নিয়ে অবকাঠামোগত উন্নয়ন এবং অপরিকল্পিত নগরায়ন ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারে। এমনকি দেশের নগরাঞ্চলের কোনো কোনো স্থানে মাটি আকস্মিকভাবে দেবে যাওয়ার আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

গত বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এডুকেশনের শিক্ষক মিলনায়তনে আয়োজিত ‘নেপাল ২০২৬: ভূমিকম্প ও আকস্মিক বন্যার অভিজ্ঞতা এবং বাংলাদেশের দুর্যোগ ঝুঁকির প্রেক্ষিত’ শীর্ষক বক্তৃতা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

প্রফেসর ড. মনিরা হোসেন মেমোরিয়াল আলাপের অষ্টম আয়োজনে মূল বক্তব্য উপস্থাপন করেন ভূগোল ও পরিবেশবিদ অধ্যাপক ড. সায়মা আহমদ।

স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ড. শোয়াইব জিবরান। এতে অধ্যাপক ড. মো. আবু তালেব, অধ্যাপক ড. লাভলী আক্তার ডলি, অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসী, ড. মো. আলী করিম, অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মোতাহারুল ইসলাম, ড. তাসরুন জাহানসহ বিপুলসংখ্যক শিক্ষক ও শিক্ষাবিদ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ভারতীয়, বার্মা ও ইউরো-এশীয়—এই তিনটি চলমান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। প্লেটগুলো অত্যন্ত সক্রিয় এবং এগুলোর ফাটলে বিপুল পরিমাণ শক্তি সঞ্চিত রয়েছে। এর প্রভাবে বর্তমানে ছোট ছোট ভূমিকম্প সংঘটিত হলেও ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের পাশাপাশি অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কাও রয়েছে। এ অবস্থায় অপরিকল্পিত নগরায়ন ও অপরিকল্পিত অবকাঠামোগত উন্নয়ন দেশের দুর্যোগঝুঁকি আরও বাড়িয়ে তুলতে পারে।

তাঁরা আরও বলেন, নগর উন্নয়ন ও পরিকল্পনার ক্ষেত্রে শুধু ভূ-উপরিভাগের বিষয়গুলো বিবেচনা করলেই চলবে না; ভূ-অভ্যন্তরের গঠন ও বৈশিষ্ট্যকেও সমান গুরুত্ব দিতে হবে। এ জন্য নগর পরিকল্পনাবিদ, স্থপতি, প্রকৌশলী ও পরিবেশবিদদের পাশাপাশি ভূতত্ত্ববিদদেরও নগর পরিকল্পনা প্রক্রিয়ায় সম্পৃক্ত করা জরুরি।

অনুষ্ঠানে টেকসই উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত, পরিকল্পিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd