আয়াত উল্ল্যাহ, ঢাকা
বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রাম ২০২৪-২০২৫ এর আওতায় “বাংলাদেশের বাউলদের সামাজিক-অর্থনৈতিক জরিপ” শীর্ষক জাতীয় সেমিনার গত ৮ এপ্রিল ২০২৬ বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গান আপ্যায়ন আর উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব নিতাই রায় চৌধুরী, এমপি, মাননীয় মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
সেমিনারে মন্ত্রী মহোদয় বক্তব্যের একাংশে বলেন বাউলরা বাংলা গানের প্রাণ, বাউল শিল্পীদের সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে টিকিয়ে রাখতে হবে বলে মন্তব্য করে আশ্বস্ত করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সুজান ভাইজ, প্রধান ও প্রতিনিধি, ইউনেস্কো ঢাকা অফিস;
প্রধান প্রতিনিধি সুজান ভাইজ বাউল গানে ডুবে বাউলদের সাথে বাউল গান বাংলায় গলা ছেড়ে নেচে গেয়ে অনুষ্ঠানটিকে আরো আলোকিত করে তুলেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
প্রফেসর ড. আনিসুজ্জামান, প্রখ্যাত লেখক, গবেষক ও এমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়;
প্রফেসর ড. নজরুল ইসলাম, লেখক, গবেষক ও সাবেক গবেষণা পরিচালক, জাতিসংঘ।
প্রেম মায়া শ্রদ্ধা সম্মান আন্তরিকতা বাউল গান পরম যত্ন আর ভালোবাসায় অনুষ্ঠানটিতে
সভাপতিত্ব করেন, বাউল শফি মন্ডল, সভাপতি, বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন, মো. আনোয়ার হোসেন মৃধা, অতিরিক্ত মহাপরিচালক, বাংলাদেশ বেতার
ও
সরদার হীরক রাজা, সাধারণ সম্পাদক ও প্রকল্প সমন্বয়ক, বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা।
স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. তারেক রেজা, উপদেষ্টা, বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা ও অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
মূল প্রবন্ধের উপর আলোচনা করেন ড. জাহীদুল কবীর লিটন, সহসভাপতি, বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা অধ্যাপক, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত অনলাইনে যুক্ত ছিলেন- প্রফেসর ড. মুহাম্মদ আসাদুজ্জামান (পরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট), মো. শহিদুল ইসলাম (যুগ্ম সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়), পাবতী বাউল (আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল শিল্পী, ভারত), প্রফেসর ড. শ্যামল চৌধুরী (অধ্যাপক, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি), প্রফেসর ড. কাকলী ধর মণ্ডল (অধ্যাপক, কল্যাণী বিশ্ববিদ্যালয়, ভারত), ড. দেবব্রত চৌধুরী (সহযোগী অধ্যাপক, যুক্তরাজ্য), মো. শওকত আলী (সাবেক অতিরিক্ত সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়), ড. কমল খালিদ (লোকসংস্কৃতি গবেষক, সরকারি সঙ্গীত কলেজ), প্রফেসর ড. আহমেদুল কবির (অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়), প্রফেসর ড. জাহিদুল কবির (অধ্যাপক, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়), প্রফেসর ড. তারেক রেজা (অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) সহ দেশ-বিদেশের বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ববৃন্দ।
সেমিনারে
সম্মানিত অতিথিবৃন্দ হিসেবে আরো উপস্থিত ছিলেন
ড. তপন বাগচী, পরিচালক (লোকসংস্কৃতি ও আর্কাইভ), বাংলা একাডেমি: গবেষক ও সাংস্কৃতিক সংগঠক; প্রাজ্ঞ বাউল পাগলা বাবলু, নাদিরা ইসলাম নিপা, সহকারী অধ্যাপক, সংগীত বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ড. সাইদুর রহমান লিপন, শিক্ষক ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়; ড. সুমন হায়াত, গবেষক ও শিক্ষাবিদ; এম, এম, ইউনুসুর রহমান, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব; সমীর বাউল, প্রখ্যাত বাউল শিল্পী: লিজু বাউল, বাউল শিল্পী: মাসুম আহমেদ, উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; আল মামুন মৃধা, সাংস্কৃতিক সংগঠক; এস. এম. শামীম আখতার, উপপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি; ড. জাহাঙ্গীর আলম, পরিচালক, বাংলাদেশ ক্যান্সার হাসপাতাল: অনন্ত উজ্জ্বল, যুগ্ম পরিচালক, বিশ্ব সাহিত্য কেন্দ্র: সুলতানা ইয়াসমিন, বাউল শিল্পী; সৈয়দ আলী আহসান লিটন, প্রোগ্রাম ম্যানেজার, চ্যানেল এস; মো. আলমগীর, ব্যবস্থাপনা পরিচালক, ইকনস; শাহ সুফি রিপন চিশতি, সাংবাদিক, ইসলামিক টিভি ও সাংস্কৃতিক সংগঠক; দিতি সরকার, বাউল শিল্পী: শাহ আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব: কবির হোসেন, প্রধান আলোকচিত্রী, প্রথম আলো: গাউসুল আজম বিপু, হেড অব নিউজ, গাজী টিভি; শরিফুল ইসলাম খান, হেড অব নিউজ, বসুন্ধরা গ্রুপ: মিজানুর রহমান সবুজ, সম্পাদক, বিএনপি অ্যানালাইসিস সেল।
এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক এবং দেশের বিভিন্ন অঞ্চলের বাউল শিল্পীবৃন্দ।
সেমিনারে উপস্থাপিত গবেষণায় দেশের ৬৪ জেলা থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে দুই হাজারেরও বেশি বাউলকে শনাক্ত করা হয়েছে। এতে তাদের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা, স্বাস্থ্যসেবা প্রাপ্তির সীমাবদ্ধতা এবং প্রাতিষ্ঠানিক সহায়তার অভাব উঠে আসে। গবেষণার ভিত্তিতে বাউলদের জন্য জাতীয় ডাটাবেস তৈরি, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, আর্থিক সহায়তা এবং সাংস্কৃতিক সংরক্ষণে কার্যকর নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়। উল্লেখ্য, এই গবেষণাটি বাংলাদেশের বাউল সম্প্রদায়ের ওপর প্রথম সমন্বিত জাতীয় উদ্যোগ হিসেবে বিবেচিত, যা ভবিষ্যৎ গবেষণা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সরদার হীরক রাজা
সাধারণ সম্পাদক বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা।
শেষে বাংলা গানের প্রাণ সকল বাউল শিল্পী ও অনু্ষ্ঠানটির আয়োজক এবং সম্মানিত অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সমাপ্ত ঘোষণা করেন
রিপন শেখ, স্টাফ রিপোর্টার ইসলামিক টিভি।
দপ্তর সম্পাদক বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা।