• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
  • [gtranslate]

বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত

Reporter Name / ১৪০ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

 

আয়াত উল্ল্যাহ, ঢাকা:

বাংলাদেশ সেক্রেটারিয়ান সার্ভিস অ্যাসোসিয়েশন ঢাকা BSSA এর ঈদ পুনর্মিলনী ও গেট টুগেদার
গত শনিবার ১১এপ্রিল ২০২৬ বিকাল ৪:০০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব আব্দুস সালাম হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব মো: ইসমাইল জবিউল্লাহ, মাননীয় উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
প্রধান অতিথি বক্তব্যের শুরুতে মহান রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, এবং তিনি রাষ্ট্রের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক বিষয়ে গঠনমূলক আলোচনা করেন।
তিনি জানান আমি আগে নির্ধারিত সময়ের দশ মিনিট হলেও দেরীতে অফিসে আসতাম তবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সচিবালয়ে অফিসে নির্ধারিত সময়ের দশ মিনিট আগে চলে আসেন তাই আমিও এখন উনার আসার আগে চেষ্টা করি বলে মুচকি হাসেন তিনি, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সংসদের ক্ষেত্রেও এমনটা করেন বলে জানিয়েছেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : জনাব মোঃ আব্দুল বারী (এমপি), মাননীয় প্রতিমন্ত্রী, জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : জনাব মোঃ আমিনুল হক, মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব মোঃ এহছানুল হক, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : জনাব এ এস এম সালেহ আহমেদ, সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : জনাব মুন্সী আবদুল আহাদ, অতিরিক্ত সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : জনাব মো: আকনুর রহমান, (পিএইচডি) অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

অনুষ্ঠানটি সঞ্চালনায় দায়িত্বে ছিলেন:
মোছাঃ সেলিনা সুলতানা, সহকারী সচিব সমাজকল্যাণ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

অনুষ্ঠানটিতে সফলভাবে সভাপতিত্ব করেন: জনাব মো: আবদুল খালেক (উপ সচিব) আহবায়ক, বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, ঢাকা।
তিনি জানান বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিসের অ্যাসোসিয়েশন এর সকল সদস্যদের
এবং প্রধান ও বিশেষ অতিথিদের আন্তরিক সহযোগিতার কারনে আজকের ২০২৬ সালের ঈদ পুনর্মিলনী ও টুগেদার অনুষ্ঠান জাতীয় প্রেসক্লাবে আমরা আপ্যায়ন শৃঙ্খলা এবং দায়িত্বশীলতার সহিত সফল করতে পেরেছি, সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd