• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
  • [gtranslate]

বাগেরহাটের রামপালে মানবিক প্রতিষ্ঠান সেবা সংঘর পক্ষ থেকে ইফতার সামগ্রী উপহার

Reporter Name / ১২৩ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

 

মোঃ রাসেল হাওলাদার,
ক্রাইম রিপোর্টার বাগেরহাট:

বাগেরহাটের রামপালে মানবিক প্রতিষ্ঠান সেবা সংঘ দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠানটি নিরলস ভাবে অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে সেবামূলক কাজ করে যাচ্ছে।
সেবা সংঘ প্রতিনিয়ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং প্রতিষ্ঠানটির সমর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছে খাবার এবং বস্ত্র।

আবার মাঝে মাঝে দেখা যায় যারা ঘরবিহীন তাদেরকে ঘর ও তৈরি করে দিচ্ছে এই প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির পরিচালক জনাব ইয়ার আলী শেখের সাথে কথা বলে জানতে পারলাম তিনি এবং তার কয়েকজন সদস্যদেরকে নিয়ে প্রাথমিক পর্যায়ে মাসিক কালেকশনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দাঁড় করায় এবং সীমিত পরিসরে অসহায় মানুষদেরকে সহযোগিতা করতে থাকে।

পরবর্তীতে দেশ ও বিদেশ থেকে কিছু মানুষের সহযোগিতায় একটি অর্থ আসতে থাকে তাদের প্রতিষ্ঠানে।

সেই অর্থ অসহায় ও হতদরিদ্রদের মাঝে উপহার হিসেবে কাউকে করে দেন বাড়ি কাউকে দেন খাবার সামগ্রী কাউকে দেন শীতবস্ত্র এবং কারো বাসায় করে দেন বাজার এভাবে প্রতিনিয়ত এই সংগঠনটি মানুষের নজর কেড়ে নেন।

প্রতিনিয়ত তারা এভাবে সেবামূলক কাজ করে যাচ্ছে বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলা এবং গ্রামগঞ্জে।

প্রতিষ্ঠানের পরিচালক জনাব ইয়ার আলী বলেন ২০২৬ সালে শীতের সিজনে তারা প্রায় ৫০০ টি কম্বল অসহায় এবং ভারসাম্যহীন ব্যক্তিদের কে প্রদান করেন। প্রতিষ্ঠানটি মানবিক কাজের ক্ষেত্রে রাস্তায় চলাফেরা করা ভারসাম্যহীন ব্যক্তি যারা আছেন তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি নিও তারা কাজ করছেন যেমন রাস্তার আশেপাশে পড়ে থাকা পাগলদের চুল কেটে গোসল করিয়ে নতুন কাপড় পরিধান করে।

এ সকল মহতি কাজের জন্য এলাকাই ব্যাপক সাড়া পেয়েছে সেবা সংঘ নামের এই প্রতিষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd