স্টাফ রিপোর্টার:
বান্দরবান পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে বান্দরবান পার্বত্য জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জদের সাথে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।’
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।’
সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ়, স্থিতিশীল ও জনবান্ধব রাখতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ডিআইজি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করা, মাদক, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধসহ সকল প্রকার অপরাধের বিরুদ্ধে কঠোর ও আপোশহীন অবস্থান গ্রহণ, অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদার এবং জনসাধারণের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতে জনবান্ধব পুলিশিং আরও বেগবান করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।’
এ সময় বান্দরবান জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ নিজ নিজ থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান কার্যক্রম, অর্জন, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সভায় উপস্থাপন করেন। ডিআইজি তাঁদের উপস্থাপনা মনোযোগসহকারে শ্রবণ করে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।’
সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ সরদার, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জিনিয়া চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপ্স) সহ সকল থানার অফিসার ইনচার্জগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দগণ।