• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন

বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঢেউটিন প্রদান

Reporter Name / ১১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

 

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সম্প্রতি সময়ে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী, খাজাঞ্চী ও রামপাশা ইউনিয়নের ১২টি পরিবারকে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঢেউটিন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে পৌর শহরের কারিকোনা গ্রামস্থ ‘হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমী’ মাঠে ওই ঢেউটিন বিতরণ করা হয়েছে।
ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারী মোহাম্মদ আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সদস্য ও বিশ্বনাথ পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আখতার ফারুক।
জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সদস্য, বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান, সেক্রেটারী জাহেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাস্টার বাবুল মিয়া।
অনুষ্ঠানে এসময় বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আব্দুর রহিম, বায়তুলমাল সেক্রেটারী মোহাম্মদ আশিকুর রহমান, মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য হাফিজ মোহাম্মদ আলী, গিয়াস উদ্দিন সাদী, উপজেলার লামাকাজী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ আব্দুল আলী, দেওকলস ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী শামীম আহমেদ মেম্বার, দৌলতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী রুবেল আহমেদ, দশঘর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী আবুল বশর, বিশ্বনাথ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী সাঈদুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর শুরা সদস্য এখলাসুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালিক, পৌরসভার সাবেক কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম ফিরুজ, জামায়াত নেতা আব্দুল গফফার ও আব্দুল আহাদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd